Shubhanshu Shukla : মহাকাশে যাওয়ার আগে স্ত্রীর উদ্দেশ্যে ভারতীয় মহাকাশচারী শুভাংশুর লেখা বিশেষ চিঠি মন কাড়ল সকলের

দেশ

নিউজ পোল ব্যুরো: ৪১ বছরের অপেক্ষার অবসান করলেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু। Axiom-4 মিশনে ( Axiom 4 space mission) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গেই ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে ইতিহাস তৈরি করেছেন। মহাকাশ অভিযানে যাওয়ার আগে, শুক্লা ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বিশেষ করে যারা এই অভিযানকে সম্ভব করে তুলেছেন তাদের প্রতি এবং তার স্ত্রী কামনার প্রতি। ভারতীয় মহাকাশচারীর স্ত্রীকে লেখা সেই চিঠিই মন কেড়েছে সকলের।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে শুভাংশু তাঁর স্ত্রীর উদ্দেশ্যে একটি আবেগঘন চিঠি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, “২৫ জুন ভোরে আমরা যখন গ্রহ ত্যাগ করার পরিকল্পনা করছি, তখন আমি এই অভিযানে যুক্ত সকলকে তাদের সমর্থনের জন্য এবং স্বদেশী সকলকে তাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।” তাঁর স্ত্রীর জন্য তার বার্তাটিই ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়েছে এবং সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। স্ত্রীর উদ্দেশ্যে শুভাংশু লিখেছেন, “কামনা তোমাকে বিশেষ ধন্যবাদ আমার এত ভালো সঙ্গী হওয়ার জন্য। তুমি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না, সব থেকে বড় কথা কোনও কিছুর এতটা গুরুত্ব থাকত না।’ স্ত্রী কামনা মহাকাশ যাত্রার আগে স্বামীকে বিদায় জানাতে এসেছিলেন। প্রোটোকলের কারণে ছোঁয়া যায়নি তাই কাচের এপার থেকেই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করেন। মহাকাশে পাড়ির আগে দম্পতির এই একান্ত আবেগপ্রবণ মুহূর্ত হয়েছে ক্যামেরাবন্দি।

আরও পড়ুন: Astronaut Shubhanshu Shukhla : ইতিহাস গড়ল ভারত, ৪১ বছর পর ফের মহাকাশে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা

মহাকাশে পাড়ির আগে দম্পতির এই একান্ত আবেগপ্রবণ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ছবিই গোটা বিশ্বের কাছে মন ছুঁয়ে গিয়েছে। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা-মাও। নভোচর শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) মহাকাশযান যখন পাড়ি দিচ্ছে ঠিক সেই সময়ে আনন্দে লখনউয়ের চোখ ভিজেছে গর্বিত বাবা-মায়ের। হাততালি, আনন্দাশ্রু এক হয়েছে মিলেমিশে। এমনকি শুভাংশুর মা আশা শুক্লা তাঁদের পুত্রবধূর অবদানের কথা মেনেছেন। বলেন, ‘ও ছোট থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখত। আজ সেই স্বপ্ন সফল। তবে এই মুহূর্ত শুধু ওঁর নয়, গোটা দেশের।’ জানা গিয়েছে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় এবং বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার স্ত্রীর নাম কামনা মিশ্র। তাঁদের পরিচয় সেই ক্লাস থ্রী থেকে। শুভাংশু ও কামনা ২০০১ সালে সাতপাকে বাঁধা পড়েন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT