S Jaishankar: মোদী-ট্রাম্প ফোনালাপ নিয়ে জল্পনায় জল ঢাললেন জয়শঙ্কর, দিলেন কড়া বার্তা

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজনীতির উত্তপ্ত মঞ্চে যখন জল্পনার আগুনে ঝলসাচ্ছে মোদী-ট্রাম্প (Modi-Trump) কথোপকথনের গুঞ্জন, তখন রাজ্যসভায় বজ্রনিনাদে স্পষ্ট বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar)। বললেন, “কান খোলা রাখুন, সত্যিটা শুনুন। অপারেশন সিঁদুর চলাকালীন মোদীজির সঙ্গে ট্রাম্পের কোনও ফোনালাপ হয়নি। একটিও না।”

আরও পড়ুন: Tiranga Yatra: নতুন উদ্দীপনায় বিজেপির তেরঙ্গা যাত্রা, সেনার বীরত্ব থেকে সংসদের বার্তা, দেশজুড়ে দেশপ্রেমের রঙে রাঙানো হবে পথঘাট

২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত সময়কালের মধ্যে প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে কোনও যোগাযোগ হয়নি বলেই রাজ্যসভায় দাঁড়িয়ে জানান জয়শঙ্কর (S Jaishankar)। তিনি আরও স্পষ্ট করে দেন, ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘাতের প্রেক্ষাপটে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মেনে নেয়নি, আর ভবিষ্যতেও নেবে না। বিদেশমন্ত্রীর কণ্ঠে ছিল রাষ্ট্রীয় দৃঢ়তা। তিনি জানান, সংঘাত চলাকালীন একাধিক দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল পরিস্থিতির গুরুত্ব বুঝতে। কিন্তু ভারত তাদের জানিয়ে দেয়—এটা দ্বিপাক্ষিক বিষয়, এখানে কোনও বাইরের হস্তক্ষেপ চলবে না। পাকিস্তানের তরফে যদি সংঘর্ষবিরতি চাওয়া হয়, তাহলে সেটি ডিজিএমও-র (Director General of Military Operations) মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।

শুধু তাই নয়, সিন্ধু জলচুক্তি নিয়েও চাঁচাছোলা বক্তব্য রাখেন জয়শঙ্কর (S Jaishankar)। বলেন, “জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।” তার মতে, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে, তবে সিন্ধু চুক্তি স্থায়ী থাকবে না। শেষে কংগ্রেস ও নেহরুকে নিশানা করে তিনি বলেন, “নেহরু ৩৭০ ধারা ও সিন্ধু চুক্তি নিয়ে ঐতিহাসিক ভুল করেছিলেন, যেটা শুধরে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)।” এক কথায়, জয়শঙ্করের বক্তব্যে ছিল ইতিহাস, বাস্তবতা ও ভবিষ্যতের কড়া বার্তা। ভারতের কূটনৈতিক অবস্থান যে আগের চেয়ে অনেক বেশি আস্থাশীল ও আত্মবিশ্বাসী তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT