নিউজ পোল ব্যুরো: ভারতে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) এক বার্তা দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে সাড়া ফেলেছেন। আফগানিস্তানের (Afghanistan) পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে জানালেন, “আফগানিস্তানে তালিবান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে।” এই মন্তব্য আসলেই পাকিস্তানের (Pakistan) দাবিকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তান থেকে আসা জঙ্গিদের কারণে নিজের দেশে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে। তবে তালিবান সবসময়ই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং পাল্টা পাকিস্তানকে আফগান ভূখণ্ডে সন্ত্রাসের ঘাঁটি গড়ে তোলার চেষ্টা চালানোর দোষ দিয়েছে।
আরও পড়ুন: Gut Brain Connection : পেট ঠিক থাকলেই মনের শান্তি! হার্ভার্ডের গবেষণায় প্রকাশিত গাট-ব্রেইন সম্পর্ক
পুতিন শুক্রবার রাশিয়া (Russia) ফেরার আগে জানান, “বিশ্বের সমস্ত দেশে কিছু না কিছু সমস্যা আছে। আফগানিস্তানও তার ব্যতিক্রম নয়। তবে তালিবান দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে এবং আফিম চাষ বন্ধ করতেও কঠোর ব্যবস্থা নিচ্ছে। এই কারণে আমরা (Putin) তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছি।”
ডুরান্ড লাইনকে কেন্দ্র করে সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুনভাবে সংঘাত শুরু হয়েছে। সংঘর্ষে দুইপক্ষেরই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় তিনবার বৈঠক অনুষ্ঠিত হলেও তেমন কোনো সমাধান বের হয়নি। পাকিস্তান চায়, তালিবানরা টিটিপি জঙ্গিদের তাদের হাতে তুলে দিক এবং ডুরান্ড লাইনের বরাবর একটি বাফার জোন তৈরি হোক। কিন্তু আফগানিস্তান সব অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তানের দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে।
পাকিস্তান আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আফগান সরকার তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব মেনে না চলে, তাহলে সরকার পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হবে। কাবুলে সরকারবিরোধী গোষ্ঠীকে সমর্থন দেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে। তবে এমন হুমকির মধ্যে তালিবান পালটা কড়া অবস্থান নিয়েছে এবং পাকিস্তানের দাবিকে প্রত্যাখ্যান করেছে।
পুতিনের (Putin) এই বক্তব্য কেবল তালিবান সরকারের প্রতি রাশিয়ার সমর্থন জানানাই নয়, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের অবস্থানকে শক্তি খর্ব করার একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আফগানিস্তান ও তালিবানের পাশে দাঁড়াতে রাশিয়া প্রস্তুত, আর পাকিস্তানের অভিযোগগুলো আর সরাসরি গ্রহণযোগ্য নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
