Special Train: ইন্ডিগো–র দফায় দফায় বাতিল ফ্লাইট, যাত্রীদের বাঁচাতে ‘বিশেষ পরিষেবায়’ দক্ষিণ–পূর্ব রেল

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ইন্ডিগো –র একাধিক ফ্লাইট হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় বিপাকে (IndiGo Flight Cancellation) পড়েছেন হাজার হাজার যাত্রী। এয়ারপোর্টে মুহূর্তে বাড়তে থাকে ভিড়, একই সঙ্গে বিকল্প পরিবহনের সন্ধানে রেলস্টেশনেও (Railway Station Crowding) চাপ বেড়ে যায় বহুগুণ। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দিতে দক্ষিণ–পূর্ব রেল (South Eastern Railway) জরুরি ব্যবস্থা হিসেবে ঘোষণা করল একাধিক স্পেশাল ট্রেন। রেল কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্তে দূরপাল্লার রুটে ভ্রমণ পরিকল্পনা ভেঙে পড়া যাত্রীদের অনেকটাই স্বস্তি মিলবে।

আরও পড়ুন:Railway Recruitment: চাকরির সুযোগ বাড়াল রেল! গত দশকে ৫ লক্ষ নিয়োগ, আরও ১ লক্ষ নিয়োগের প্রস্তুতি

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ইয়েলাহাঙ্কা, মুম্বই ও হায়দরাবাদগামী বিশেষ ট্রেন নির্দিষ্ট দিনে চালানো হবে। সংশ্লিষ্ট রুটে যাত্রীদের অস্বাভাবিক ভিড় নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘ দূরত্বে নির্বিঘ্ন পরিষেবা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১. সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশাল (Train No: 08073/08074)

০৮০৭৩ নম্বর স্পেশাল ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়বে ৭ ডিসেম্বর দুপুর ২:৪৫-এ। এটি তৃতীয় দিন রাত ১২:৫৫-এ ইয়েলাহাঙ্কায় পৌঁছবে।ফিরতি ট্রেন ০৮০৭৪ ইয়েলাহাঙ্কা থেকে রওনা হবে ৯ ডিসেম্বর ভোর ৪:৪৫-এ এবং পরের দিন দুপুর ২টা-য় সাঁতরাগাছি পৌঁছবে।মুখ্য স্টপেজ: খড়গপুর, বালেশ্বর।

২. চেরলাপল্লি–শালিমার–চেরলাপল্লি স্পেশাল (Train No: 07148/07149)

০৭১৪৮ নম্বর ট্রেন চেরলাপল্লি থেকে ছাড়বে ৬ ডিসেম্বর রাত ৯:৩৫-এ এবং পরের দিন রাত ১১:৫০-এ শালিমারে পৌঁছবে। ফিরতি ০৭১৪৯ শালিমার থেকে ছাড়বে ৮ ডিসেম্বর দুপুর ১২:১০-এ এবং পরের দিন বিকেল ৪টা-য় চেরলাপল্লি পৌঁছবে।

স্টপেজ: সাঁতরাগাছি, খড়গপুর, বালেশ্বর।

৩. হাওড়া–মুম্বই সিএসএমটি–হাওড়া স্পেশাল (Train No: 02870/02869)

০২৮৭০ নম্বর ট্রেন হাওড়া থেকে রওনা হবে ৬ ডিসেম্বর দুপুর ১:৫৫-এ এবং পরের দিন রাত ১১:৪৫-এ মুম্বই সিএসএমটি-তে পৌঁছবে।০২৮৬৯ নম্বর ট্রেন মুম্বই থেকে ছাড়বে ৮ ডিসেম্বর সকাল ১১:০৫-এ এবং পরের দিন রাত ৮:৫৫-এ হাওড়া পৌঁছবে।

স্টপেজ: খড়গপুর, টাটানগর, রউরকেল্লা, ঝাড়সুগুড়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ফ্লাইট বাতিলের ধাক্কায় ছুটে বেরোনো যাত্রীদের জন্য রেলের এই বিশেষ উদ্যোগ (Railway Special Arrangement) বড় স্বস্তি এনে দিয়েছে। দূরপাল্লার যাত্রাপথে জরুরি বিকল্প ব্যবস্থা তৈরি করায় বহু যাত্রী রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, প্রয়োজন হলে আরও স্পেশাল ট্রেন চালানোর বিষয়েও ভাবা হচ্ছে।