নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল তৃণমূলের ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের শেষ সভা। ছাত্র সমাবেশের সেই মঞ্চ থেকেই একেবারে চড়া সুরে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজিয়ে দিয়েছেন নির্বাচনী যুদ্ধের দামামা। সেই সঙ্গেই আসন দখল নিয়ে বাংলার শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “তৃণমূল নেত্রীর সঙ্গে পরে লড়বে, যুবদের সঙ্গে লড়াই করো আগে, ১০-০ গোলে হারবে। বিরোধীদের চ্যালেঞ্জ অভিষেকের। ক্ষমতা থাকলে বিজেপি ছাব্বিশের নির্বাচনে ৫০ পার করে দেখাও।” SIR ইসুতে নিশানা করে বললেন, “বিজেপি এসআইআর করে মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলা ২০২৬ সালে তাদের জবাব দেবে।” অভিষেক আরও বলেন, “ যারা SIR করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে রাস্তায় নামবেন না? বাংলায় ছাব্বিশ সালে যোগ্য জবাব দেবে। সংবিধান প্রত্যেক নাগরিককে মৌলিক অধিকার দিয়েছে। সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আগে মানুষ সরকার বেছে নিত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। দিল্লিতে দিয়ে লড়াই করেছি, দিল্লির কৃষি ভবন থেকে আমাদের মহিলা সাংসদ, এসসি, এসটি জনজাতি উপজাতির প্রতিনিধিদের টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ বার করেছিল।”
লোকসভায় তৃণমূলের ক্ষমতা প্রসঙ্গে বলেছেন, “তৃণমূলের ২৮ জন সাংসদ ওয়েলে নেমে প্রতিবাদ করেছিলেন, অমিত শাহকে সামনে সারিতে দাঁড়িয়ে বিল ইন্ট্রোডিউস পর্যন্ত করাতে দেয়নি। অমিত শাহ পিছনের সারিতে গিয়ে বিল সম্পর্কে বলেছিলেন। এটাই তৃণমূলের ক্ষমতা। এই বিল তারা পাশ করতে পারবে না। ধন্যবাদ আপনাদের, আপনারা ২৯টা আসন দিয়েছেন। যদি ৪০ টা আসন দিতেন, তাহলে অমিত শাহ শেষ আসনে মুখ লুকিয়ে থাকতেন। যে কোন বিল আনলে, সরকারের জবাবদিহিতা থাকা উচিত। নোটবন্দির সময়ে কোনও জবাব দিয়েছে? কাল টাকা ধ্বংস করেছে? এত লোক লাইনে দাঁড়িয়ে মেরেছে, জবাব কে দেবে? কৃষি বিল এনে, ৭১৬ জন কৃষক আত্মহত্যা করেন। জবাব কে দেবেন? NRC-র ভয় দেখিয়ে সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
