Weather Update : এবছর আর জাঁকিয়ে শীত নয় বাংলায়! বাড়বে দিনের তাপমাত্রা—কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে শীতের ওঠানামা যেন এখন রোজকার সঙ্গী। কখনও তাপমাত্রা নামছে, আবার কখনও তা চড়ছে। ফলে দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে, বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন—এবার কি আর জাঁকিয়ে শীত ফিরবে রাজ্যে? (Weather Update) সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী (IMD), এ বছরের মতো আর কাবু করা শীত রাজ্যে ফেরার সম্ভাবনা নেই। অর্থাৎ, জানুয়ারি শেষের দিকে নতুন করে শৈত্যপ্রবাহ বা তীব্র ঠান্ডা পড়ার ইঙ্গিত নেই। তবে তার মানে এই নয় যে শীত পুরোপুরি বিদায় নিয়েছে। আপাতত রাজ্য জুড়েই শীতের হালকা আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে। কিন্তু দিনের বেলায় সেই শীতের দাপট কার্যত উধাও থাকবে (Weather Update)।

আরও পড়ুন : West Bengal Police : বিদায় ভাষণে রাজ্য পুলিশের জয়গান, ‘বাংলার পুলিশই দেশের সেরা’—বললেন অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমার

কলকাতা (Kolkata) শহরে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। সামগ্রিকভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে (South Bengal Weather Update)। চলতি সপ্তাহে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সপ্তাহের শেষে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। রবিবার পর্যন্ত কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম—দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে আপাতত ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছবিটা প্রায় একই (North Bengal Weather Update)। রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই, যদিও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি এবং নীচের দিকের জেলাগুলিতে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে (Weather Update)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে (Weather Update)।