নিউজ পোল ব্যুরো: পুজোর ছুটিতে যদি শহরের ভিড় এড়িয়ে একটুখানি সবুজের খোঁজে বেরোতে চান (Tour place), তবে পূর্ব বর্ধমানের আউশগ্রামের আদুরিয়া হতে পারে আপনার গন্তব্য। ঘন শাল-পিয়ালের বন, পাখির কলতান আর নির্জন অথচ রহস্যময় পরিবেশ সব মিলিয়ে এই জঙ্গল যেন এক টুকরো স্বর্গরাজ্য। কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টার পথ, তাই চাইলে দিনের দিন গিয়েও ফেরা যায়। সম্প্রতি অভিনেতা দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat)-এর শুটিং হয়েছে এখানেই। ফলে ভ্রমণপিপাসুদের পাশাপাশি সিনেমাপ্রেমীদের কাছেও জায়গাটি আকর্ষণীয় হয়ে উঠেছে।
আরও পড়ুন:Cardiac Health: ঘুমেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! ভোরের দিকে দ্বিগুণ বিপদ, জানালেন চিকিৎসকরা
আদুরিয়ার (Aduriya) অরণ্য স্থানীয়দের কাছে ‘জঙ্গলমহল’ (Jangalmahal) নামেই পরিচিত। গহীন সবুজের ফাঁকে ফাঁকে লাল মোরামের রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী গ্রাম, আর হঠাৎই চোখে পড়ে যাওয়া ময়ূরের পালক মেলে দৌড়ঝাঁপ সব মিলিয়ে একেবারে ছবি তোলার মতো পরিবেশ। কাছেই রয়েছে কালিকাপুর (Kalikapur) গ্রামের সাতমহলা রাজবাড়ি, পুরনো দালানকোঠা, আর আশপাশের ছোট ছোট গ্রামগুলিতে মিশে রয়েছে গ্রামীণ বাংলার অচেনা রূপ। বিশেষ করে যাঁরা কনটেন্ট ক্রিয়েটর বা ভ্লগার, তাঁদের জন্য এই জঙ্গল যেন এক লুকোনো রত্ন। ভালকী মাচান থেকে বিস্তৃত অরণ্য আর গ্রামীণ জীবনযাত্রা এক ফ্রেমে ধরে ফেলতে পারবেন সহজেই।

শুধু বাংলা সিনেমা নয়, বলিউডের ছবির শুটিংও হয়েছে এই অঞ্চলে। কাজলের সাম্প্রতিক ছবি ‘মা’ এবং যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পিপ্পা’র দৃশ্যও বন্দি হয়েছে এখানকার গহীন সবুজে। ফলে পুজোর মরশুমে যদি একদিনের জন্য বেড়াতে যাওয়ার (Tour place) পরিকল্পনা থাকে, তবে আদুরিয়া আপনার তালিকায় থাকতেই পারে। চাইলে কাছেপিঠে একরাতের থাকার ব্যবস্থাও রয়েছে, যদিও পুজোর ভিড় সামলাতে আগেভাগেই বুকিং করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

রোড ট্রিপের (Tour place) মজা নিতে চাইলে নিজস্ব গাড়ি সবচেয়ে ভালো বিকল্প, তবে ট্রেন বা ভাড়ার গাড়িতেও সহজেই পৌঁছে যাওয়া যায়। আকাশে মেঘ জমলে ভাগ্য সহায় হলে ময়ূরের পেখম নাচের দৃশ্যও দেখতে পাবেন। সব মিলিয়ে, বেশি খরচ বা সময় না খরচ করেই পুজোর ছুটিতে (Tour place) যদি রহস্যময় অথচ সুন্দর কোনো অরণ্য ঘুরে আসতে চান, তবে আউশগ্রামের আদুরিয়াই হতে পারে আপনার পরের ভ্রমণকাহিনির প্রধান আকর্ষণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
