নিউজ পোল ব্যুরো: ‘কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা! তুমিও ভেবে দেখো কলকাতা!’—প্রাক্তন সিনেমার এই গানের ছন্দ যেন আমাদের শহরের নতুন দিক চিনতে শেখায়। কলকাতার (Kolkata) চারপাশে কত অনন্য স্থান, ইতিহাস আর সংস্কৃতি লুকিয়ে আছে, তা আমরা সবাই জানি না (Kolkata)। এই ইতিহাস আর সৌন্দর্য্য দর্শকদের সামনে তুলে ধরার জন্য শীতকালীন মরশুমে পরিবহণ দফতরের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘কলকাতা দর্শন’ (Kolkata)। ডিসেম্বর (December) থেকে শহর এবং শহরতলির উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরিয়ে দেখানো হবে এসি ভলভো বাসে (AC Volvo Bus)। সাথে থাকবেন অভিজ্ঞ গাইড, যিনি দেশি-বিদেশি পর্যটকদের শহরের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানাবেন। এই বিশেষ প্যাকেজ মূলত শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে পরিচালিত হবে।
আরও পড়ুন : Gold Price : ডিসেম্বরের শুরুতেই সোনার দামে ধাক্কা, বিয়ের মরশুমে স্বস্তি—কমল সোনা ও রুপোর দর
পর্যটকদের জন্য দু’টি প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। প্রথমটি Ecopark-centric Tour, যেখানে দেখা যাবে ইকোপার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টিহাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট, নজরুল তীর্থসহ আরও কিছু আকর্ষণীয় স্থান। দ্বিতীয়টি Kalighat-centric Tour, যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, জেল মিউজিয়াম, ইডেন গার্ডেন, হাওড়া ফুলবাজার, হাওড়া ব্রিজ, ট্রাম স্মরণিকা, প্রিন্সেপ ঘাট ও নন্দনসহ শহরের ইতিহাসে সমৃদ্ধ স্থানগুলো ঘুরানো হবে। টিকিটের ব্যবস্থা দুইভাবে হবে—একটি দর্শনীয় স্থানগুলোতে প্রবেশের টিকিটসহ বাস ভাড়া এবং অন্যটি শুধুমাত্র ঘোরার বাস ভাড়া। বাসে থাকবে breakfast ও refreshments এর সুবিধা। টিকিট ক্রয় করা যাবে পরিবহণ নিগমের মূল কাউন্টার, অফিসিয়াল ওয়েবসাইট বা জোরালোভাবে চলমান যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে। তবে কিছু স্থানে প্রবেশের জন্য অনলাইন বুকিং নিয়ে আলোচনা চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শীতকালে পর্যটকরা শহরে বেড়াতে বেশি আগ্রহী হন। কলকাতার (Kolkata) ভিন্ন ও লুকানো সৌন্দর্য্য এবার সকলের জন্য উন্মুক্ত হবে। সকালে শুরু হওয়া এই ট্যুরে শহরের একাধিক স্থানের অভিজ্ঞতা এক দিনে পাওয়া যাবে। পূর্ববর্তী বছরগুলোর মতো এই শীতকালীন পরিক্রমাও মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পাবে।
