নিউজ পোল ব্যুরো: ঘুম মানেই বিশ্রাম এই প্রচলিত ধারণার আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর সত্য। চিকিৎসাবিজ্ঞান বলছে, ঘুমের সময়, বিশেষ করে ভোরের দিকে হৃদরোগে আক্রান্ত (Cardiac Health) হওয়ার আশঙ্কা দিনের অন্য যেকোনও সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে যায়। সারাদিনের ক্লান্তি শেষে চোখ বন্ধ করার সময় আমরা ভাবি শরীর ও মনের পূর্ণ বিশ্রাম হবে, অথচ এই বিশ্রামের আড়ালেই তৈরি হয় মৃত্যুঝুঁকি। এর নেপথ্যে রয়েছে আমাদের শরীরের নিজস্ব ঘড়ি, হরমোনের (Hormone) খেলা এবং ঘুমের জটিল পর্যায়গুলি।
আরও পড়ুন:SBI Clerk 2025: সেপ্টেম্বরেই প্রিলিমিনারি পরীক্ষা, শূন্যপদ ৬,৫৮৯ কত বেতন জানেন?
আমাদের শরীর চলে প্রাকৃতিক ছন্দে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এই ছন্দই ঘুম ও জাগরণের সময় নিয়ন্ত্রণ করে। ঘুমের প্রথম ভাগে স্নায়ুতন্ত্র শান্ত হয়, রক্তচাপ ও হৃদস্পন্দন (Cardiac Health) কমে আসে, শরীর বিশ্রামে যায়। কিন্তু বিপদ আসে ঘুমের শেষ প্রান্তে। ঘুম ভাঙার সময় শরীর নিজেকে প্রস্তুত করতে অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো স্ট্রেস হরমোন ক্ষরণ শুরু করে। এর ফলে আচমকা রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যায়, রক্ত ঘন হয়ে ওঠে। যাঁদের ধমনীতে কোলেস্টেরলের আস্তরণ আছে তাঁদের ক্ষেত্রে এই হঠাৎ চাপ প্রাণঘাতী হতে পারে। ব্লকেজ (Blockage) ফেটে গিয়ে জমাট বাঁধা রক্ত হৃদরোগের সূত্রপাত ঘটাতে পারে।
ঘুমের মধ্যে আরও একটি বিপজ্জনক পর্ব হলো রেম স্লিপ, যেখানে আমরা স্বপ্ন দেখি। এই সময় মস্তিষ্ক প্রায় জেগে থাকার মতো সক্রিয় হলেও শরীর থাকে শিথিল। ফলত হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস ও রক্তচাপ অস্থিরভাবে ওঠানামা করে। দুর্বল হৃদযন্ত্রের উপর এই ওঠানামা চাপ তৈরি করে এবং হার্ট অ্যাটাক (Cardiac Health) কিংবা অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা মনে করেন, ভোরবেলায় এই ঝুঁকি সবচেয়ে প্রবল।
এ ছাড়াও ঘুমের শত্রু হিসেবে বড় ভূমিকা পালন করে স্লিপ অ্যাপনিয়া। ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং আচমকা শুরু হওয়ার কারণে রক্তে অক্সিজেন কমে যায়। শরীর তখন সাড়া দিতে স্ট্রেস হরমোন (Stress Hormone) বাড়িয়ে দেয়, ফলে রক্তচাপ চড়ে যায় এবং হৃদযন্ত্রের উপর মারাত্মক চাপ তৈরি হয়। বারবার এই ঘটনা ঘটলে হৃদরোগের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। উল্লেখযোগ্য যে, জনপ্রিয় সুরকার বাপ্পি লাহিড়ীও (Bappi Lahiri) স্লিপ অ্যাপনিয়ার (Sleep Apnea) জেরেই মারা যান।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঘুম কখনওই কেবল আরামের প্রতীক নয়, এটি শরীরের অত্যন্ত জটিল প্রক্রিয়া। অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল (cholesterol) কিংবা দীর্ঘদিনের ঘুমের সমস্যাকে অবহেলা করা উচিত নয়। সুস্থ জীবনযাপন, সময়মতো পরীক্ষা ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শই পারে এই নীরব বিপদ (Cardiac Health) থেকে রক্ষা করতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
