নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটের এশিয়া কাপ। বুধবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া রোহিত শর্মাকে ৮ সেপ্টেম্বর গভীর রাতে কোকিলাবেন হাসপাতালে দেখা যায়। তিনি সোজা ভেতরে ঢুকে পড়েন, তাঁর পায়ে পরনে ছিল চটি। রোহিত শর্মার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সমর্থকরাও চিন্তিত এই বিষয়টি নিয়ে।
আরও পড়ুন: FIFA World Cup: সপ্তমবারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন তিউনিসিয়ার
রোহিত শর্মা সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফিরেছেন। যেখানে তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। টি-টোয়েন্টি সিরিজের পর এজ বছর টেস্ট থেকেও অবসর নিয়েছেন রোহিত। এখন তাকে কেবল ওয়ানডে খেলতে দেখা যাবে।

রোহিতের ভিডিও ভাইরাল হওয়ার পর সমর্থকরা চিন্তিত। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং তার নাম ট্রেন্ডিং করছে। সকলের মনেই প্রশ্ন যে, কী হয়েছে? রোহিত হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার সময় রোহিত সাদা টি-শার্ট, কালো পাজামা এবং চটি পরে রয়েছেন। যদিও হাসপাতালে তার আসার কারণ এখনও জানা যায়নি, তবে ভিডিওটি দেখে মনে হচ্ছে কোনও বড় সমস্যা নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সেখানে উপস্থিত ফটোগ্রাফাররা যখন তাকে হাসপাতালের ভেতরে যাওয়ার আগে থামতে বলেন, তখন তিনি কিছুক্ষণের জন্য থামেন। তারও তাড়াহুড়ো নেই, তিনি খুব আরামে ভেতরে যাচ্ছেন। এটি দেখে মনে হচ্ছে চিন্তার কিছু নেই।
ভারত ২০২৫ সালের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে। যেখানে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান তাদের সঙ্গে আছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নেন। বিরাট কোহলিও একই সঙ্গে এই ফর্ম্যাটকে বিদায় জানান। এরপর, ভারত রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। তার অবসরের পর, এশিয়া কাপ ভারতের জন্য প্রথম বড় টুর্নামেন্ট, যেখানে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিচ্ছেন।
