নিউজপোল ব্যুরো: মঙ্গলবার ‘বিগ বস বাংলা’র ঘরে দেখা যায় বড়সড় পরিবর্তন।এই প্রথমবার বিগ বসের ঘরে মিড উইক এভিকেশন হতে দেখা যায়। বুধবার সকালে বিগ বসের ঘরে থেকে ভোট আউট হয়ে যায় ফুটবলার দীপেন্দু বিশ্বাস।
এই পর্বে নমিনেশনে ছিলেন দীপেন্দু ও ঝিলম। তাঁদের দু’জনকেই সরাসরি নমিনেট করেছিলেন খোদ বিগ বস। পাশাপাশি বন্ধ রাখা হয়েছিল ভোটিং লাইন।অল্পের জন্য এবারের মতো রক্ষা পেয়েছেন ঝিলম গুপ্ত।
এর আগে শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের কাছে জানতে চান, তাঁদের মতে ঘরে কারা তুলনামূলক কম সক্রিয়। সেখানেই দীপেন্দু ও ঝিলমের নাম উঠে আসে। তারা নিজেরাও নিজেদেরকে দুর্বল প্রতিযোগী হিসেবে উল্লেখ করেছিলেন ।এরপর সোমবার তাঁদের নমিনেট করেন বিগ বস। এবার প্রতিযোগীদের ভোটের ভিত্তিতেই হয়েছে এভিকশন।
নব্বইয়ের দশক ও ২০০০-এর গোড়ায় ভারতীয় ঘরোয়া ফুটবলে দাপট দেখিয়েছেন দীপেন্দু। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং—কলকাতার তিন প্রধান ক্লাবে ।জাতীয় দলের প্রতিনিধিত্বের পাশাপাশি অধিনায়কত্বও করেছেনতিনি।
