Praveena Deshpande প্রয়াত প্রবীণা দেশপান্ডে, ক্যান্সারে ৬০ বছরেই চলে গেলেন অভিনেত্রী

বিনোদন

নিউজপোল ব্যুরো: বড় পর্দা ও ছোট পর্দা, দুই মাধ্যমেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছিলেন অভিনেত্রী। সেই বর্ষীয়ান অভিনেত্রী প্রয়াত হলেন গতকাল। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত মুখ, অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে (Praveena Deshpande)।

Who Was Pravina Deshpande? A Look Back at Indian Actress' Memorable Films  and TV Shows

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর গতকাল মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।

হিন্দি সিনেমায় (Bollywood) তিনি অভিনয় করেছেন ‘রেডি’, ‘এক ভিলেন’, ‘পরমানু: দ্য স্টোরি অফ পোখরান’ এবং ‘জলেবি’র মতো ছবিতে। ছোটপর্দাতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ‘ঘর এক মন্দির’, ‘কুমকুম – এক প্যারা সা বন্ধন’, ‘করম আপনা আপনা’ এবং ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

अभिनेत्री प्रवीणा देशपांडे यांचे ६० व्या वर्षी निधन; सलमान खानसह केलेलं  काम, 'तस्करी'त साकारलेली महत्त्वाची भूमिका - Marathi News | Taskaree Fame  Marathi ...

ওটিটি প্ল্যাটফর্মেও পর্দায় তাঁর শেষ উপস্থিতি ছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘তাসকারি’-তে। দীর্ঘ অসুস্থতার মধ্যেও অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের মুগ্ধ করেছিল।

তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই শোকপ্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ)। সংস্থার তরফে এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে লেখা হয়, “সিআইএনটিএএ প্রবীণা দেশপান্ডে জি-র (২০০৮ সাল থেকে সদস্য) প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।” সহকর্মী ও অনুরাগীরাও সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।

প্রবীণা অভিনেত্রী বাদেও অসাধারণ মানুষ ছিলেন সেই কথাও উঠে এল ইন্ডাস্ট্রির সহকর্মীদের মুখে।