Satabdi Mitra: ১১ বছর পর দেব-শুভশ্রী এক মঞ্চে, আবেগে ভাসলেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ১১ বছর পর এক মঞ্চে ফের একসঙ্গে দেব ও শুভশ্রী (Dev-Subhashree)। ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চে নজরুল মঞ্চে (Nazrul Mancha) জমে উঠেছিল স্মৃতি আর কেমিস্ট্রির আগুন। করতালি, ক্যামেরার ফ্ল্যাশ আর দর্শকের উচ্ছ্বাসে যেন ফিরে এসেছিল পুরোনো ম্যাজিক। প্রাক্তন প্রেমিক-প্রেমিকা হয়ে নয়, বরং দুই পরিণত তারকা হিসেবে আজ দু’জনেই নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত, জীবনে নতুন সঙ্গী, নতুন অধ্যায়। এই ঝলমলে রাতেই, সামাজিক মাধ্যমে একটি নীরব পোস্টে নিজের আবেগের ঝাঁপি খুলে দেন আরেক প্রাক্তন শতাব্দী মিত্র (Satabdi Mitra)

আরও পড়ুন:Ajit Doval: মস্কো সফরে অজিত ডোভাল, রাশিয়ার সাথে কৌশলগত বন্ধনে ঘনীভবন, ট্রাম্পের শুল্ক হুমকির ছায়ায় ভারত

রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রথম স্ত্রী শতাব্দী মিত্র (Satabdi Mitra)। শতাব্দী লিখলেন, “কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, বুকের বাঁদিকটা চিনচিন করছে তো?” কয়েকটি লাইনেই যেন ফুটে উঠল অতীতের ব্যথা আর বাস্তবতা। ২০০৬ সালে রাজ ও শতাব্দীর বিয়ে। সেই সময় রাজ ছিলেন স্বপ্নবাজ এক স্ট্রাগলার, পাশে ছিলেন শতাব্দী (Satabdi Mitra)। রাজের কেরিয়ারে সফলতা আসে ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর, কিন্তু সম্পর্কের বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে যায়। ২০১১ সালে বিচ্ছেদ। তারপর শুভশ্রীর আগমন, নতুন সংসার, নতুন গল্প।

তবুও শতাব্দী কি কেবলই অতীত? হয়তো না। কারণ রাজের স্বপ্নযাত্রার প্রথম ছায়া ছিলেন তিনিই। আজ তিনি আড়ালে, হয়তো ভিন্ন দেশে, কিন্তু একটা নিঃশব্দ ছোঁয়া রয়ে যায়। ‘ধূমকেতু’র (Dumketu) আলো ঝলমলে রাতে, শতাব্দীর পোস্ট যেন জানিয়ে দিল সব গল্পে থেকেও কেউ কেউ অনুপস্থিত থাকেন। নীরবে। অনুভবে। ইতিহাসে। যাঁরা পাশে থাকেন না, কিন্তু থেকে যান ভালোবাসার নেপথ্য ছায়ার মতো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT