Mahua Moitra: দিল্লিতে জমজমাট মহুয়া-পিনাকীর রিসেপশন পার্টি, হাজির সনিয়া গান্ধী সহ ইন্ডি জোটের একাধিক সাংসদ-নেতারা

কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: জুন মাসে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। দীর্ঘ রাজনৈতিক সফরের সঙ্গেই জুন মাসে বাঁধা পড়েছেন সাতপাকে। জার্মানির বার্লিন (Berlin) শহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর (Pinaki Mishra) সঙ্গে। বার্লিনে চুপিসারে বিয়ে করলেও রিসেপশন করলেন জমজমাট ভাবে। সংসদে বাদল অধিবেশনের মধ্যেই মঙ্গলবার নিয়াদিল্লিতে মহুয়া-পিনাকীর রিসেপশনে বসেছিল চাঁদের হাট। কারা এলেন আর কারাই বা এলেন না দেখে নিন এক নজরে।

দিল্লির ললিত হোটেলেই হয়েছে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের রিসেপশন পার্টি। একেবারে বাঙালি বউ হয়ে সেজেছিলেন মহুয়া। লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, মাথায় সিঁদুর ও সোনার গহনায় সেজে উঠেছিলেন তৃণমূলের সুন্দরী সাংসদ। তাঁর পাশেই ছিলেন একেবারে বাঙালি সাজে লাল কাজ করা সাদা পাঞ্জাবিতে পিনাকী মিশ্র। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের রিসেপশন পার্টির ছবিই ভাইরাল। মহুয়ার রিসেপশন পার্টিতে ছিলেন সায়নী ঘোষ, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, সুস্মিতা দেব, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসূফ পাঠান সহ তৃণমূলের একাধিক নেতারা।

আরও পড়ুন: Uttarakhand flash floods: প্রকৃতির তাণ্ডবে সেনা ছাউনি ভেসে নিখোঁজ ৯ সেনা, প্রবল বৃষ্টিতে ব্যহত উদ্ধারকাজ

তবে শুধু তৃণমূল নয় হাজির ছিলেন অন্য দলের নেতারাও। দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও। অন্য দলের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তার স্ত্রী, সাংসদ ডিম্পল যাদবও। তাছারাও বিরোধী I.N.D.I.A জোটের ছোট-বড় প্রায় সব নেতা-সাংসদই হাজির ছিলেন মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের রিসেপশন পার্টিতে।

তবে তৃণমূলের একাধিক নেতাকে দেখা গেলেও মহুয়া মৈত্রের (Mohua Moitra) রিসেপশন পার্টিতে দেখা যায়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সংসদের বাদল অধিবেশন চলাকালীন কল্যাণের সঙ্গে মহুয়ার সম্পর্কে বেশ অবনতি হয়েছে। প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গিয়েছে একে অপরকে। অন্যদিকে দেখা যায়নি কংগ্রেস নেতা শশী থারুরকেও। তবে যাই হোক সব মিলিয়ে দিল্লিতে মহুয়ার রিসেপশন পার্টি ঘিরে মঙ্গলবারের রাত ছিল জমজমাট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole