Weather Update : ফেব্রুয়ারিতেই উধাও শীত! ৩২° ছুঁতে পারে পারদ, দক্ষিণবঙ্গে গরমের আগাম সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় স্পষ্ট বদল (South Bengal Weather Update)। শীতের আমেজ প্রায় মিলিয়ে গিয়ে গরমের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। কলকাতা (Kolkata) সহ একাধিক জেলায় ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়েছে। ফাল্গুনের হালকা উষ্ণতায় অনেকেই দুপুরে ঘাম ঝরতে শুরু করেছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) বলছে, মাসের শেষের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে (Weather Update)। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ফেব্রুয়ারির শেষভাগে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। কলকাতায় (Kolkata) রাতের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। ফলে ভোর ও রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও আগের মতো কনকনে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত নেই (Weather Update)।

আরও পড়ুন : RBI : সোনার গয়না কি সত্যিই সুরক্ষিত ব্যাঙ্ক লকারে? হারালে কতটা ক্ষতিপূরণ দেবে ব্যাঙ্ক, জানুন RBI–র নিয়ম

উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে (Weather Update)। পশ্চিমের জেলাগুলিতে তা কিছুটা কম, প্রায় ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যদিও সকালের তুলনায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি কম থাকতে পারে। এরপর ধীরে ধীরে পারদ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। এদিকে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা ক্রমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। (Bay of Bengal Low Pressure) এই সিস্টেমের প্রভাব রাজ্যের আবহাওয়ায় কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও গরমের প্রভাব বাড়ছে (North Bengal Weather Update)। জলপাইগুড়িতে তাপমাত্রা ইতিমধ্যেই ৩২ ডিগ্রি ছাড়িয়েছে। বাগডোগরায় দিনের বেলা তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। আগামী এক সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কিছু জেলায় ভোরে হালকা কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে (Weather Update)।