Pet Vaccination : দার্জিলিংয়ে পোষ্যদের জন্য বাধ্যতামূলক টিকাকরণ! ভুল করলে ৫০০ টাকা জরিমানা

রাজ্য

নিউজ পোল ব্যুরো: শৈলশহরকে আরও স্বচ্ছ্ব, নিরাপদ ও সংক্রমণমুক্ত রাখতে এবার নতুন পদক্ষেপ নিল দার্জিলিং (Darjeeling) পুরসভা। শহরে পোষ্য (pets) নিয়ে পর্যটক ও স্থানীয়দের আচরণ নিয়ন্ত্রণের জন্য বাধ্যতামূলক টিকাকরণ (pet vaccination) এবং জরিমানা (fine) কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কুকুর এবং বিড়াল সহ অন্যান্য পোষ্যদের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক হবে। সম্প্রতি দার্জিলিং (Darjeeling) পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি চূড়ান্ত হয়েছে। অধিবেশনে সিদ্ধান্ত হয় যে, শহরে ভ্রমণে আসা পর্যটকদের (tourists) অবশ্যই তাদের পোষ্যদের ভ্যাক্সিনেশন (Pet Vaccination) সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এছাড়াও, শহরের বিভিন্ন জনপদ যেমন চৌরাস্তা, ম্যালরোড এবং অন্যান্য পর্যটক প্রিয় এলাকায় পোষ্যদের মলমূত্র ফেলার ক্ষেত্রে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা (fine) হবে।

আরও পড়ুন : Ice Cream : শীতে আইসক্রিম খাওয়া কি সত্যিই ক্ষতিকর? ভুল ধারণা ভাঙল বিশেষজ্ঞদের মতামত

পুরসভা শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। যারা নিজের বাড়িতে পোষ্য পালন করেন, তাদেরও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার নিয়ম মানতে হবে। পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরী জানান, “চৌরাস্তা, ম্যালরোড সহ বিভিন্ন জনপদে পোষ্যদের মলমূত্র ফেলার প্রবণতা বেড়ে গেছে। এটি শুধু দূষণ বাড়াচ্ছে না, পর্যটকদের বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি করছে। এছাড়াও, টিকাকরণ না থাকলে রোগব্যধি ছড়ানোর ঝুঁকি থাকে। তাই ভ্যাক্সিনেশন কার্ড (pet vaccination card) চালু করা হচ্ছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

চেয়ারম্যান আরও জানান, শহরে বাণিজ্যিকভাবে পশুপালন করা হয় এমন ব্যবসায়ীরাও পুরসভাকে নির্দিষ্ট কর দিতে বাধ্য থাকবেন। এই করের মাধ্যমে পুরসভা পোষ্যদের মলমূত্র প্রতিদিন সংগ্রহ এবং নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করবে (Pet Vaccination)। উল্লেখ্য, বিপিএল তালিকাভুক্তরা এই কর থেকে ছাড় পাবেন। নতুন এই নিয়ম ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। পুরসভা জানিয়েছে, ফিনান্স বোর্ডের অনুমোদন মিললেই আইনটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। এই উদ্যোগের মাধ্যমে দার্জিলিং (Darjeeling) শহরকে পরিষ্কার, স্বাস্থ্যসম্মত এবং পর্যটক বান্ধব করা হবে।