নিউজ পোল ব্যুরো: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় (Defense system) আসছে এক নতুন যুগের সূচনা। শত্রুর উপর নজরদারি থেকে শুরু করে পাল্টা আঘাতে এবার আরও দ্রুত ও সুনির্দিষ্ট হয়ে উঠতে চলেছে দেশের সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক এক বৈঠকে ৬৭,০০০ কোটি টাকার অস্ত্র ও প্রযুক্তি কেনার প্রকল্পে (BrahMos) সম্মতি দিয়েছে ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC)’— যার নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
এই বিশাল বিনিয়োগের মূল দুই দিকপাল হলো:
- ৮৭টি উন্নতমানের সশস্ত্র ড্রোন (MALE – Medium Altitude Long Endurance)
- ১১০টি অতিরিক্ত ব্রহ্মস (BrahMos) সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র
ড্রোনগুলি (Drone) ৬০% দেশীয় প্রযুক্তি নির্ভর করে তৈরি হবে, একটি ভারতীয় প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে, বিদেশি পার্টনারশিপের সহায়তায়। সামরিক পর্যবেক্ষকদের মতে, এই ড্রোনগুলি অপারেশন ‘সিঁদুর’-এর (Operation Sindoor) সময় যেভাবে কার্যকরী ভূমিকা রেখেছে, তা সেনার ভবিষ্যৎ রণকৌশলে আরও বড় জায়গা করে নেবে। এগুলির মাধ্যমে শত্রু ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি নিরাপদে ফিরে আসাও সম্ভব হবে। এই ড্রোন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ২০,০০০ কোটি এবং আগামী ১০ বছরে রক্ষণাবেক্ষণের জন্য আরও ১১,০০০ কোটি খরচ হবে।
অন্যদিকে, আরও ১১০টি ব্রহ্মস (BrahMos) ক্ষেপণাস্ত্র যুক্ত হতে চলেছে দেশের অস্ত্রভান্ডারে। এই ক্ষেপণাস্ত্রগুলি যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য। ভারত-রাশিয়া (India-Russia) যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে বিশ্বের অন্যতম দ্রুততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য সুপারসনিক অস্ত্র হিসেবেই ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্র সংগ্রহ শুধু প্রতিরক্ষার নয়, কৌশলগতভাবে আত্মনির্ভর ভারতের দৃষ্টান্তও বটে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
