মাছ নয়, পুকুর থেকে উঠল বন্দুক! সন্দেশখালির জলে লুকিয়ে ছিল কার গোপন অস্ত্রভাণ্ডার?

breakingnews অপরাধ দেশ

নিউজপোল ব্যুরোঃ সন্দেশখালিতে ফের চাঞ্চল্যকর ঘটনা। এবার এক তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল হয়ে উঠেছে গোটা এলাকা। বিশেষ টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে এই উদ্ধার ঘিরে শুরু হয়েছে তদন্ত।(STF) – এর সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির মণিপুর এলাকার বাসিন্দা এবং প্রভাবশালী তৃণমূল নেতা রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ির পাশাপাশি আশপাশের এলাকা এবং একটি পুকুরেও অনুসন্ধান চালান তদন্তকারীরা। সেই সময়ই জলাশয় থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। নিরাপত্তার স্বার্থে এলাকায় আনুগত করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। ইতি মধ্যেই তদন্তকারীরা গোটা এলাকা জুড়ে আরও অনুসন্ধান চালাচ্ছেন।

স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানো এবং সাধারণ মানুষদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোনও অশান্তি বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, “পুকুর থেকে তো আগে মাছ উঠতো। তৃণমূল না থাকলে তো জানতে পারতাম না গুলি-বোমা-বন্দুক এগুলোও নাকি ওঠে। এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য।” এখানেই না থেমে সুর আরও চড়িয়ে তিনি বলেন, “এরা রাজ্যটাকে যে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল সেটা প্রতিদিন প্রমাণ হচ্ছে। বর্তমানে গোটা ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে।