কলকাতায় রবিবারের আবহাওয়া মূলত গরম ও আর্দ্র থাকলেও দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, তবে সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়ার সম্ভবনা আছে , বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি মনে হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শহরে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকার সম্ভবনা বেশি। উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যা কিছুটা স্বস্তি দিলেও ভ্যাপসা গরম পুরোপুরি কমাবে না। আর্দ্রতার মাত্রা ৮০ শতাংশের বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে বাইরে বের হলে অস্বস্তি অনুভূত হতে পারে। দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়ার মেজাজ দ্রুত বদলাতে পারে। বাইরে বের হলে গরমের পাশাপাশি আকস্মিক বৃষ্টির জন্যও প্রস্তুত থাকা ভালো। যারা রবিবার বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ছাতা সঙ্গে রাখা এবং পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
