নিউজ পোল ব্যুরো: বিশ্বমঞ্চে উত্তেজনার আবহে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের (Ajit Doval) আকস্মিক মস্কো (Moscow) সফর এক নতুন কূটনৈতিক বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র যখন ভারতের রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে চাপ বাড়াচ্ছে, তখন ডোভালের এই সফর ভারত-রাশিয়া (India-Russia) সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আরও পড়ুন: TMC: ‘বাংলা ভাষা নয়’? জাতীয় সঙ্গীতকে অপমান! বিজেপি নেতার বিরুদ্ধে সংসদে তৃণমূলের বিক্ষোভ
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইউক্রেন যুদ্ধের (Ukraine War) প্রেক্ষাপটে রাশিয়া (Russia) থেকে ভারতের তেল কেনা অব্যাহত রাখার কড়া সমালোচনা করেছেন। এমনকি ভারতীয় পণ্যের ওপর সম্ভাব্য বাণিজ্য শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই ডোভালের (Ajit Doval) রাশিয়া সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রাশিয়া সংবাদ সংস্থা জানিয়েছে, সফরটি পূর্ব-পরিকল্পিত হলেও বর্তমান ভূরাজনৈতিক টানাপোড়েনে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সফরের মূল আলোচ্য বিষয়ে রয়েছে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, যার মধ্যে আরও S-400 ক্ষেপণাস্ত্র ক্রয়, রাশিয়ান যুদ্ধবিমান Su-57 অর্জনের সম্ভাবনা এবং ভারতে প্রতিরক্ষা রক্ষণাবেক্ষণ কেন্দ্র গঠনের মতো বিষয় অন্তর্ভুক্ত। এদিকে, ভারত স্পষ্ট করে দিয়েছে যে, রাশিয়ার সাথে জ্বালানি বাণিজ্য ‘জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত’ এবং পশ্চিমাদের সমালোচনা “অযৌক্তিক”। বিদেশ মন্ত্রক বলেছে, রাশিয়ার সাথে সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে আছে এটি তৃতীয় কোনও দেশের অনুমোদনের প্রয়োজন হয় না।
অজিত ডোভালের (Ajit Doval) সফরের পরপরই, ২৭ ও ২৮ আগস্ট রাশিয়া সফর করবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar)। তার আলোচনায় থাকছে প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্যিক সহযোগিতার বিস্তৃত পরিসর। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভের সাথে বৈঠকের মধ্য দিয়ে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেই আশা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
