নিউজপোল বাংলা: এক মাস আগেই বিয়ে সেরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakraborty) সঙ্গে গত ২৩ জানুয়ারি সাত পাকে ঘুরেছেন তিনি। বিয়ের পর এটাই তাঁদের প্রথম প্রেম দিবস। ভ্যালেন্টাইন ডে-তে অভিনেত্রী স্ত্রীকে একগুচ্ছ উপহারে ভরিয়ে দিয়েছিলেন দেবমাল্য। মধুমিতাকে কী কী উপহার দিলেন বর দেবমাল্য?

মধুমিতা একটি ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। ভিডিওতে কালো রঙের টি -শার্ট, অ্যানিম্যাল প্রিণ্টে টাউজার পোশাক পরেছিলেন মধুমিতা। মুখে মেকআপ করেননি অভিনেত্রী। তবে কপালে সিঁদুর ছিল। মুখে লেগেছিল মিষ্টি হাসি। তিনি স্বামীর দেওয়া সব উপহারের সঙ্গে ছবি তোলেন।
দেবমাল্য স্ত্রী মধুমিতাকে ‘মাই লাভ’ লেখা পিঙ্ক রঙের একটি ছোট্ট টেডি, একটি গাছ, একটি চকোলেটের প্যাকেট, একটি গয়না ও গোলাপ উপহার দিয়েছেন। প্রেমের সপ্তাহের দিন অনুযায়ী সব উপহার একদিনেই পেয়ে গেলেন অভিনেত্রী। আর সঙ্গে তো ছিলই বর দেবমাল্যর আলিঙ্গন।

নায়িকা এই সব উপহার নিয়ে এই ভিডিও প্রকাশ্যে আনলেন। সেটার সঙ্গে একটি মজার মিউজিকও দেন। ভিডিওটি পোস্ট করে মধুমিতা শিরোনামে লেখেন, ‘আমার মনে এমন শব্দ হয় যখন আমার মহাদেব অর্থাৎ আমার ভ্যালেন্টাইন আমার জন্য ফুল আনে।’ নায়িকার এই ভিডিওটি সকলে ভালোবাসায় ভরে দিয়েছেন।
কাজের সূত্রে, মধুমিতাকে বর্তমানে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘ভোলে বাবা পার করেগা’তে দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন নীল ভট্টাচার্য। তবে এবার এই ধারাবাহিকে মুখ বদল হচ্ছে।
গত ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বিয়ে করেন মধুমিতা ও দেবমাল্য। আর ২৫ জানুয়ারি হয় রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে বসেছিল প্রীতিভোজের আসর।

তবে এর আগেও বিয়ে করেছিলেন মধুমিতা। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের সময় সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটেই হয়েছিল আলাপ। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে ফেলেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর থেকে নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করতেন টলি নায়িকা। এই ২৩ জানুয়ারি বিয়ে করে আবার নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী।
