Hardik Pandya: মাহিকার সঙ্গে সমুদ্রসৈকতে অন্তরঙ্গ হার্দিক! ‘সাধারণ মেয়ে’ হয়ে নাতাশার নীরব প্রতিক্রিয়া ভাইরাল

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সম্পর্কের দুনিয়ায় ফের আলোচনার কেন্দ্রে হার্দিক (Hardik Pandya)। শুক্রবার মুম্বই বিমানবন্দরে অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে দেখা যায় তাঁকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এর পরই সমুদ্রসৈকতে দাঁড়িয়ে মাহিকার সঙ্গে এক অন্তরঙ্গ ছবি ভাগ করে নেন হার্দিক (Hardik Pandya)। ছবিটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয় চর্চা। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হার্দিকের একাধিক নারীসঙ্গের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে মাহিকার সঙ্গে এই ছবি দেখে অনেকেই মনে করছেন, এ বার বোধহয় সম্পর্কে সিলমোহর পড়ল।

আরও পড়ুন:Abir Chatterjee: পুজোয় সাফল্যের হ্যাটট্রিকে আবির চট্টোপাধ্যায়! বললেন, ‘সাফল্য কীভাবে উপভোগ করতে হয় সেটাও শেখার’

একসময় হার্দিক (Hardik Pandya)-এর অনুরাগীদের একাংশ নাতাশাকে দোষারোপ করেছিলেন, তাঁদের দাবি ছিল, নাতাশাই নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। কিন্তু এখন পরিস্থিতি যেন সম্পূর্ণ উল্টো। মাহিকার সঙ্গে হার্দিকের (Hardik Pandya) অন্তরঙ্গ ছবির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নাতাশার প্রতি সহানুভূতি বাড়ছে। কেউ কেউ ক্ষমা চাইছেন, কেউ আবার তাঁকে সান্ত্বনা জানাচ্ছেন। এই ঘটনার পর নাতাশা সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন নিজের নিত্যনৈমিত্তিক জীবনের কিছু ছবি। কোনও ক্যাপশন নয়, কেবল সাদা হৃদয়ের ইমোজি, আর সঙ্গে বাজছে হ্যানা মন্টানার জনপ্রিয় গান ‘অর্ডিনারি গার্ল’। নেটিজেনদের মতে, এই গান দিয়েই নাতাশা যেন ইঙ্গিত দিয়েছেন, তিনি এখন কেবলই এক ‘সাধারণ মেয়ে’, যিনি নিজের মতো করে শান্তিতে থাকতে চান।

নাতাশা অতীতে একবারই হার্দিক সম্পর্কে মুখ খুলেছিলেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “হার্দিক খুব আত্মকেন্দ্রিক মানুষ।” সেই মন্তব্য আজ যেন আরও অর্থবহ হয়ে উঠেছে। অন্যদিকে মাহিকা শর্মা আপাতত নীরব। তবে তাঁদের সমুদ্রসৈকতের ছবিতে দু’জনের ঘনিষ্ঠতা স্পষ্ট, যা দেখে অনেকেই বলছেন, এই সম্পর্ক আর গুঞ্জনের স্তরে নেই। হার্দিক (Hardik Pandya) এখন ক্রিকেট মাঠের থেকেও বেশি আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে। নাতাশা তাঁর নীরবতা দিয়ে যে ইঙ্গিত দিলেন, তা হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে হার্দিক এগোচ্ছেন নতুন সম্পর্কে, আর নাতাশা খুঁজে নিচ্ছেন নিজের প্রশান্তি।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole