Mon Mane Na: দর্শক টানছে না ‘মন মানে না’, শাশ্বত কন্যা হিয়ার শুরু কি ফ্লপ?

পেজ 3 বিনোদন

শুভদীপ বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু চট্টোপাধ্যায়ের (Subhendu Chatterjee) নাতনি ও শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) কন্যা হিয়া। টলিপাড়ার নবাগতা অভিনেত্রী। ঠাকুরদা আর বাবার ধারা কি হিয়া বজায় রাখতে পারল?

ప్రభాస్ 'కల్కి' విలన్‌కి ఇంత పెద్ద కూతురు ఉందా? (ఫొటోలు) | Kalki 2898 ...

ভ্যালেন্টাইনস ডে-র আবহে মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি (Bengali Film) ‘মন মানে না'(Mon Mane Na)। ছবির প্রিমিয়ার ঘিরে ছিল উৎসাহ, উত্তেজনা আর খানিকটা নার্ভাসনেস, বিশেষ করে হিয়ার ক্ষেত্রে। কারণ, এটাই তাঁর প্রথম বড় পর্দার ছবি। টলিউডের অভিনয়জগতের পরিচিত পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাঁর উপর প্রত্যাশাও ছিল যথেষ্ট। কিন্তু হিয়ার প্রথম ছবি দর্শক দেখতে আসছে কই?

ছবিতে হিয়ার (Hiya Chattopadhyay) বিপরীতে রয়েছেন ঋত্বিক ভৌমিক (RwitwikBhowmik)। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে কাজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে হিয়ার জুটি একেবারে নতুন, আর সেই নতুনত্বকেই মূল শক্তি হিসেবে ব্যবহার করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)।

Image result for hiya chatterjee mon mane na

‘মন মানে না’ (Mon Mane Na) ছবিটির শো সংখ্যা গত সপ্তাহে কমে গিয়েছিল। এ সপ্তাহে একটি করে শোতে নন্দন, প্রিয়াতে। তাও সকাল আর দুপুরের শোতে। অদ্ভুত শো টাইমে দর্শক সংখ্যা আরও কম।

‘মন মানে না’ ছবির রোম্যান্টিক গল্প সেভাবে দর্শকানুকল্য পাচ্ছে না। পরিচালনাতেই কি রয়ে যাচ্ছে গলদ। অথচ মেনস্ট্রিমে রাহুল মুখার্জির আগের ছবিগুলি বেশ চলেছিল। দেবের সঙ্গেও কাজ করেছেন রাহুল।

Image result for hiya chatterjee mon mane na poster

কিন্তু প্রথম ছবির নায়িকা হিসেবে শাশ্বত কন্যা একেবারেই মেনস্ট্রিম দর্শকের কাছে পৌঁছতে পারলেন না। এই ছবিতে মেয়ের সঙ্গে বাবা শাশ্বত চট্টোপাধ্যায়ও অভিনয় করেছেন। কিন্তু সে ভাবে এ ছবি দাগ কাটল কই? পরের সপ্তাহে কলকাতায় আর শো পাবে কিনা ছবিটি সেই নিয়েই চিন্তার ছাপ প্রযোজকের কপালে। ছবির প্রমোশন দুর্দান্ত হলেও দুর্বল গল্পে আর দুর্বল অভিনয়ে ছবির সাফল্য দোলাচলে।