Rahul-Priyanka: ‘নধরের ভেলা’ আমার দেখা প্রিয়াঙ্কার শ্রেষ্ঠ কাজ: স্বামী রাহুল

বিনোদন

শুভদীপ বন্দ্যোপাধ্যায়: যে যতই প্রশংসা করুক, মনের মানুষ যখন প্রশংসা করে তখন তারথেকে বেশি কিছু হয় না। তেমনই প্রিয়াঙ্কা সরকারের কাছে আজকের দিন। প্রকাশ্যে সামাজিক মাধ্যমে উপহার পেলেন স্বামী রাহুলের প্রশংসা।

Nadharer Bhela: The Parable of a Slow Man's Slowness, Silence, and Survival
কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছিল প্রদীপ্ত ভট্টাচার্যর অপ্রকাশিত চলচ্চিত্র ‘নধরের ভেলা’। কদিন আগেই ছবিটি তপন থিয়েটারে একটি বিশেষ শোতে দেখানো হল। এই ছবি এখনও আমজনতার জন্য হলরিলিজ করেনি। তার আগেই সাড়া ফেলেছে ছবিটি। যতজন ‘নধরের ভেলা’ দেখেছেন সকলে প্রশংসা করেছেন।

‘নধরের ভেলা’ (Nadharer Bhela) ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অপরাজিতা ঘোষ দাস, প্রিয়াঙ্কা সরকার, অমিত সাহার মতো প্রখর বুদ্ধিদীপ্ত অভিনেতারা। এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ্য আকর্ষণ এই ছবিকে ঘিরেই ছিল।

Rahul-Priyanka: 'নতুন শুরু' ফের একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা ছোট পর্দা থেকে বড় পর্দার নায়িকা হন। তাঁর প্রথম ছবিই সুপারহিট। হিরো রাহুল নিজেই। তখন প্রেমিক এখন স্বামী। রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে আজও পর্দার মনে রাখার মতো ব্যর্থ প্রেমের জুটি রাহুল-প্রিয়াংকা।

বাস্তবে তাঁদের প্রেম ব্যর্থ হয়নি। প্রেম থেকে পরিনয়। মাঝে দু’জনের সম্পর্কে ধুলো পড়লেও এখন একমাত্র ছেলে সহজকে ঘিরে তাঁদের সম্পর্ক আবার সহজ হয়েছে।

মেনস্ট্রিম থেকে আর্ট সবছবিতেই প্রিয়াঙ্কা সফল। তবে আজ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ফেসবুকে তাঁর প্রোফাইলে লিখলেন ‘নধরের ভেলা আমার দেখা প্রিয়াঙ্কার শ্রেষ্ঠ কাজ!’ নিমেষে ভাইরাল হল সে পোস্ট। নিশ্চয়ই প্রিয়াঙ্কাও খুশি।

‘নধরের ভেলা’ তে প্রিয়াঙ্কার লুক একদম আলাদা। নিজেকে ভেঙে আবার গড়েছেন তিনি।

ছবি মুক্তি ঘিরে জটিলতা থাকলেও আশা করা যায় দর্শক দেখতে পাবে ‘নধরের ভেলা’ আলোচিত ছবিটি।