Kriti Sanon: “আমার দুঃখের স্ট্রাগল স্টোরি নেই” কৃতি স্যাননের স্পষ্ট স্বীকারোক্তি ঘিরে বলিউডে চর্চা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড অভিনেত্রী কৃতি স্যানন (Kriti Sanon) বরাবরই তার খোলামেলা মতামতের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমার কোনও দুঃখের স্ট্রাগল স্টোরি নেই।” এই বক্তব্য ঘিরে বলিউড মহলে শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুন: A. R. Rahman: সুরের সঙ্গী থেকে পারিবারিক অতিথি, শিবমণির ছেলের বিয়েতে এ. আর রহমানের হৃদয় ছোঁয়া উপহার!

উত্তর ভারতের এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া কৃতি (Kriti Sanon) তার পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্যের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (Chartered Acoountent) এবং মা পদার্থবিজ্ঞানের অধ্যাপিকা। ফলে ছোটবেলা থেকেই তিনি সবরকম সুযোগ-সুবিধা পেয়েছেন। তবে আর্থিক নিশ্চয়তা থাকলেও, বলিউডে পথ চলা তাঁর জন্য সহজ ছিল না বলেই জানান কৃতি। তিনি বলেন, ইন্ডাস্ট্রির (Industry) বাইরের একজন হিসেবে তাঁকে নানা পেশাগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে ‘বরেলি কি বরফি’ (Bareilly ki Barfi) ছবির পর, টানা ১৫ মাস তাঁর হাতে উল্লেখযোগ্য কোনও কাজ ছিল না। একাধিক উত্তেজনাপূর্ণ প্রজেক্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়।

এই অভিজ্ঞতা থেকে কৃতি (Kriti Sanon) মনে করেন, শুধুমাত্র প্রতিভা নয়, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং ধৈর্য। তাঁর কথায়, “সাফল্য সহজে আসে না। নেপোটিজমের মতো বাধা পেরিয়ে আমাকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে।” এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করে, বলিউডে ‘আউটসাইডার’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT