Anirban Bhattacharyya: এক সময়ের ব্যস্ত অভিনেতা আজ কর্মহীন! অভিনয় ছাড়ছেন অনির্বাণ?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ফিল্ম ফেডারেশন এবং পরিচালক গিল্ডের মধ্যেকার দ্বন্দ্ব নিয়ে চর্চার শেষ নেই। আর এই চর্চায় যাদের নাম বারবার উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)। তার সঙ্গে টেকনিশিয়ানদের অসহযোগিতার কথা বারবার শোনা গিয়েছে। ফলে তার কাজে নানা সমস্যাও তৈরি হয়েছে। সম্প্রতি তিনি নির্ধারিত সময়ে শুরু করতে পারলেন না মিউজিক ভিডিয়োর কাজও। শুধু তাই নয় অনির্বাণ জানান ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) এর পর থেকে নাকি তার হাতে আর কোনও নতুন কাজ নেই।

আরও পড়ুন:Student Credit Card: দেশ-বিদেশে উচ্চশিক্ষা এখন হাতের মুঠোয়! ঋণ দেবে রাজ্য সরকার

এই প্রসঙ্গে তিনি সমাজমাধ্যমে বলেন, ‘আমি রঘু ডাকাতে অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনও অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয়ই আমার মনে একটা প্রশ্ন তৈরী হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।’

প্রসঙ্গত, গত ১ মে ফেডারেশনের (Fedaration) মেগা মিটিং (Mega Meeting) হওয়ার পর শুনতে পাওয়া গিয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya) সহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে অসহযোগিতার দাবি উঠেছিল টেকনিশিয়ানদের পক্ষ থেকে।

তাকে কি কোনও ভাবে অভিনয় জগৎ থেকে সরানোর চেষ্টা চলছে? এই প্রশ্নে অভিনেতা সম্মতি জানিয়ে সমাজমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, আমাকে এখনও কোনও সিরিজ বা সিনেমায় অভিনয়ের জন্য আর কেউ ডাকেননি।’ তিনি আরও জানান তারা কোটে যাওয়ার পর থেকেই তাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন পরিচালকও। তাছাড়াও তিনি একজন গীতিকার, তার নিজস্ব একটি গানের গ্রুপও আছে। এছাড়াও অভিনেতা বহু সিরিজ ও ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর (Creative Director) হিসেবেও কাজ করেছেন। তবে ফেডারেশনের এই সমস্যার জেরে কাজ নিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে অভিনেতাকে।