নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ERO নিয়োগ! মুখ্যসচিবকে কাঠগড়ায় তুলল কমিশন

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র নির্বাচন প্রক্রিয়া রক্ষায় নতুন করে সংঘাতে জড়াল রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ERO (Electoral Registration Officer) নিয়োগ নিয়ে চরম বেনিয়মের অভিযোগে সরব হয়েছে নির্বাচন কমিশন (Election Commission), আর সেই সূত্র ধরেই এবার মুখ্যসচিব মনোজ পন্থকে কড়া চিঠি ধরাল নির্বাচন কমিশন। অভিযোগ, নির্বাচন সংক্রান্ত স্পষ্ট নিয়ম থাকা সত্ত্বেও, SDO-এর থেকেও নিম্নপদস্থ আধিকারিককে ERO হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

আরও পড়ুন: Kashmir: কাশ্মীরে তুষারঝড়েও পিছু হটেননি দুই বাঙালি বীর, শহিদ হলেন পলাশ ও সুজয়

এই চিঠি পৌঁছেছে সরাসরি নবান্নে। নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য, ERO বা AERO পদে কে নিযুক্ত হবেন, তার নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা রয়েছে। অথচ তা অমান্য করে নিম্নপদস্থ কর্মচারীদের এই দায়িত্বে বসানো হয়েছে। কমিশনের দাবি, যদি কোনও যুক্তিসঙ্গত কারণ থাকতো যেমন যোগ্য অফিসারের অভাব তাহলে তা কমিশনকে আগাম জানানো যেত। কিন্তু রাজ্যের তরফে এমন কোনও তথ্য বা ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়নি।

এই ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার অভিযোগ, এমন দায়িত্বপূর্ণ পদে বেনিয়ম করে যাদের নিয়োগ করা হচ্ছে, তাদের হাতে যদি ভোটার তালিকা সংশোধনের মতো গুরুতর দায়িত্ব দেওয়া হয়, তাহলে SIR (Summary Revision of Electoral Roll)-এর পুরো প্রক্রিয়াই প্রশ্নের মুখে পড়ে যাবে।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাম্প্রতিক একটি বিতর্কিত মন্তব্য ঘিরেও ক্ষুব্ধ নির্বাচন কমিশন। কমিশনের প্রশ্ন, যখন মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করছেন, তখন মুখ্যসচিব কীভাবে উপস্থিত থাকতে পারেন? সরকারি বিধিনিষেধ অনুযায়ী, কোনও হলফনামা ছাড়া কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। তা সত্ত্বেও প্রকাশ্যে এমন মন্তব্য কেন করা হলো, তা নিয়েও অসন্তোষ স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।সব মিলিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য-কমিশন সংঘাত ফের সামনে এল। প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়ম-নীতি রক্ষার প্রশ্নে এবার রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করাতে একপ্রকার কোমর বেঁধেই নামল নির্বাচন কমিশন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole