Parineeti Chopra: বিয়ের দুই বছরের মাথায় সুখবর, মা হতে চলেছেন পরিণীতি চোপড়া

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: অবশেষে জল্পনার অবসান। সত্যি সত্যিই মা হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সোমবার সকালে ইনস্টাগ্রামে নিজেই সুখবরটি শেয়ার করলেন বলিউডের এই অভিনেত্রী। একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করে তিনি লিখলেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।” কেকটির উপর লেখা ছিল, “এক যোগ এক সমান তিন।” মুহূর্তের মধ্যে অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়।

আরও পড়ুন:Vice President Nomination: নকল সইয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন! ২২ সাংসদের নামে জালিয়াতি, বাতিল হল মনোনয়নপত্র

গত কয়েক মাস ধরে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল, মা হতে চলেছেন পরিণীতি (Parineeti Chopra)। কিন্তু প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দিয়েছেন। কখনও ঢিলেঢালা পোশাক, কখনও আরামদায়ক কুর্তির জন্যই নাকি অন্তঃসত্ত্বার গুজব ছড়াচ্ছে এমনটাই ব্যঙ্গ করে লিখেছিলেন অভিনেত্রী। একবার তো সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “কাফতান মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, আরামদায়ক পোশাক মানেই অন্তঃসত্ত্বা!” যদিও সেই সময় ভক্তরা বিশ্বাসই করতে চাননি যে খবরটি নিছক গুজব।

এই বছরের শুরুতে কপিল শর্মার শোয়ে (Kapil Sharma Show) হাজির হয়েছিলেন পরিণীতি ও তাঁর স্বামী, আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা। সেখানেই রাঘব মজা করে বলেন, খুব শিগগিরই সুখবর দেবেন তারা। তখনই দর্শকরা আন্দাজ করেছিলেন, বিশেষ কিছু ঘটতে চলেছে। স্বামীর সেই বক্তব্য শুনে মঞ্চেই চোখ বড় হয়ে যায় পরিণীতির। অবশেষে রাঘবের সেই কথাই সত্যি হলো। বিয়ের দুই বছরের মাথায় দম্পতি দিলেন খুশির খবর। তবে কবে সন্তান জন্ম নেবে, সেই তারিখ এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধেন পরিণীতি (Parineeti Chopra) ও রাঘব (Raghav Chadda)। রাজনীতি ও চলচ্চিত্রের দুই জগতের এই জুটি শুরু থেকেই ছিলেন নজরকাড়া। বিয়ের কয়েক মাস পর থেকেই তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছিল। এক বছরের মাথায় তা সত্যি হলো। পরিণীতির এই ঘোষণা ঘিরে বলিউডে এখন উৎসবের আবহ। ভক্ত থেকে সহকর্মী সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন হবু মা ও বাবাকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole