নিউজ পোল ব্যুরো: ভোটের মরসুমে রাজনীতির মঞ্চে আবারও চাঞ্চল্যকর ঘটনা! উপরাষ্ট্রপতি নির্বাচনের (Vice President Nomination) আগে এমন এক বিস্ফোরক জালিয়াতি সামনে এল, যা রীতিমতো হতবাক করেছে সংসদ ভবনকে। এক ব্যক্তি ২২ জন সাংসদের নাম ভাঁড়িয়ে ও তাদের জাল সই ব্যবহার করে দাখিল করেছিলেন মনোনয়নপত্র (Nomination Form)। তাও আবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে! বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপর রাজ্যসভার সচিবালয়, বাতিল করা হয়েছে মনোনয়ন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের প্রস্তুতি শুরু।
ঘটনার কেন্দ্রবিন্দুতে কেরলের বাসিন্দা জ্যাকব জোসেফ। তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Nomination) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। নিয়ম অনুযায়ী, মনোনয়নের জন্য অন্তত ২০ জন সাংসদের সমর্থন প্রয়োজন, এবং তাদের সই থাকতে হয় মনোনয়নপত্রে। জোসেফ ঠিক এখানেই কৌশলী প্রতারণার আশ্রয় নেন। ২২ জন সাংসদের জাল সই বসিয়ে জমা দেন নিজের প্রার্থীতা। কিন্তু ধরা পড়ে যান এক বিশদ স্ক্রুটিনিতে। ২২ আগস্ট, মনোনয়ন যাচাইয়ের সময় এক সাংসদের নাম নজরে আসে—ওয়াইএসআরসিপি-র মিথুন রেড্ডি, যিনি বর্তমানে জেলবন্দি! তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে পুরো জালিয়াতির চিত্র। দেখা যায়, বাকি সইগুলিও ভুয়ো।
এই বছর ২১ আগস্ট ছিল মনোনয়ন জমার শেষ দিন। সব মিলিয়ে ৪৬ জন প্রার্থী মোট ৬৮টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ২৮টি মনোনয়ন খারিজ হয় এবং ৪০টির স্ক্রুটিনি হয় ২২ আগস্ট। সেখানেই ধরা পড়ে জোসেফের সাজানো চক্রান্ত। ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Nomination), যেখানে এনডিএ-র পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan) এবং বিরোধীদের প্রার্থী সুদর্শন রেড্ডি (Sudarshan Reddy)। ওই দিনই ফলাফল ঘোষণাও হবে। তবে তার আগে এই ভুয়ো মনোনয়ন কাণ্ড নিঃসন্দেহে নজিরবিহীন একটি ঘটনা হয়ে রইল দেশের রাজনৈতিক ইতিহাসে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
