RBI : Yes Bank ২৪.৯৯% শেয়ার বিক্রিতে সবুজ সংকেত পেল জাপানের SMBC

অন্যান্য ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: ইয়েস ব্যাঙ্কের(Yes Bank) শেয়ারে বড় পরিবর্তনের পথে এগোল চুক্তি। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জাপানের সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশন (SMBC)-কে ব্যাঙ্কটির সর্বাধিক ২৪.৯৯ শতাংশ শেয়ার কেনার অনুমোদন দিয়েছে। গত ২২ অগস্ট আরবিআইয়ের(RBI) পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুমোদন এক বছরের জন্য কার্যকর থাকবে। তবে শর্ত হিসেবে স্পষ্ট জানানো হয়েছে, এসএমবিসি কোনোভাবেই ইয়েস ব্যাঙ্কের(Yes Bank) প্রোমোটর হিসেবে পরিচিত হতে পারবে না।

আরও পড়ুন: Gold Price Rate: সোনার দোকানে এবার পুজোয় ভিড় বাড়াবে 9 K, আসল সোনা কেনার আনন্দ এবার নাগালের মধ্যে নেই রাজ্যের দেশেও

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ৯ মে ইয়েস ব্যাঙ্ক(Yes Bank) শেয়ার বাজারে জানিয়েছিল যে, জাপানের এই আর্থিক প্রতিষ্ঠান তাদের ২০ শতাংশ শেয়ার কিনতে আগ্রহী। এর মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ১৩.১৯ শতাংশ শেয়ার বিক্রি করবে। বাকি ৬.৮১ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যান্ডন ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক(ICIC Bank), আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক(IDFC Bank) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক।২০২৪ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, এসবিআইয়ের হাতে বর্তমানে ইয়েস ব্যাঙ্কের ২৩.৯৭ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে ১৩.১৯ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা। এই শেয়ারের জন্য এসএমবিসি-কে খরচ করতে হবে প্রায় ৮,৮৮৯ কোটি টাকা। তবে শেয়ার কেনাবেচার প্রক্রিয়া শেষ করতে হবে ভারতের কম্পিটিশন কমিশনের (CCI) অনুমতিক্রমে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাঙ্কের আর্থিক দুর্নীতি প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কটি কার্যত ভেঙে পড়ার পরিস্থিতিতে পৌঁছেছিল। সেই সময়ে ভারত সরকার ও এসবিআইয়ের নেতৃত্বে একাধিক ব্যাঙ্ক মিলে ইয়েস ব্যাঙ্ককে বাঁচিয়ে তোলে। নতুন এই চুক্তি তাই ইয়েস ব্যাঙ্কের পুনরুদ্ধার যাত্রায় বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।