নিউজ পোল ব্যুরো: সোনার গুণমান মাপার একক হল কারাট যাকে সংক্ষেপে k বলে। এবার বোধহয় এই k কে শব্দটা কমদামের অর্থেও (Gold Price Rate) ব্যবহার করা যাবে। না, একদম ঠাট্টা করছি না। একদিকে যখন ২৪ কারাট প্রতি ১০ গ্রাম বা এক ভরি সোনার দাম লাখের ঘরে তখন সোনার পিওরিটি (purity।) কমিয়ে শেষ পর্যন্ত ৯ কারাটে নামিয়ে আনাটাকেও বিস (Bureau of Indian Standards বা সংক্ষেপে BIS )স্বীকৃতি দিয়ে দিল। আর এই স্বীকৃতির ব্যাপারে অবশ্যই কৃতিত্ব দাবি করতে পারে সুরাট। যাহোক মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষও এবার গয়না গড়াতে সোনার দোকানে গড়াতে গড়াতে (flow of customer)চলে যাবে। সোনার মূল্যস্ফীতি লাগাতার বাড়ার প্রেক্ষাপটে, ভারতীয় সরকার নতুন উদ্যোগ হিসেবে ৯-কারাট সোনা (9 K)-কে BIS (Bureau of Indian Standards)-এর hallmarking বা স্বীকৃতিপ্রাপ্ত সোনার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই পদক্ষেপটি গত জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে ।
আরও পড়ুন: S Jaishankar: ‘‘ভারতের তেল কেনা নিয়ে কারও সমস্যা হলে কিনবেন না!’ ট্রাম্পকে তীব্র জবাব জয়শঙ্করের
BIS-এর সংশোধনী দুই অনুসারে (Amendment No. 2) অনুযায়ী, এখন থেকে 9 K প্রতি হাজার গ্রামে ৩৭৫ গ্রাম নিখাদ (pure 375 parts per thousand) সোনার গয়না এবং অন্যান্য নির্মাণ সামগ্রীতেও hallmarking বাধ্যতামূলক হবে । এর ফলে 24K (purity 99.9%), 23K, 22K, 20K, 18K, 14K-এর পাশাপাশি 9 K-ও স্বীকৃত হয়ে উঠল।
এই অব- মূল্যায়নের কারণ সোনার দামের দিনের পর দিন দামের ঊর্ধ্বগতির রকেট. গতিতে উত্থান—যেখানে 24 K সোনা এক লক্ষ টাকা প্রতি ১০ গ্রাম ছুঁয়েছে । এই অস্বাভাবিক বেশী দামের (Gold Price Rate) কারণে ক্রেতা রয়েছে ক্রমেই কম বাজেটের দিকে, বিশেষ করে গ্রামীণ ও যুব-যুবতী সমাজ । 24 K সোনার ব্যয় ১০ গ্রামে প্রায় ৯৭,৮২৮–১,০০,৪৮৪ টাকা, সেখানে 9 K সোনার মূল্য ৩৭,০০০ (GST সহ ৩৮,১১০) টাকায় মূল্য সূচকের অবস্থান ঘোরাঘুরি করছে ।
শিল্প মহলের প্রতিক্রিয়া এই বিষয়ে খুব স্পষ্ট। এবং এই নতুন সোনার বাজারি করণে সুরাটকেই সবচেয়ে বেশী কৃতিত্ব দেওয়ার ব্যাপারে কোন দ্বিধা থাকার কথা নয়। India Bullion & Jewellers Association (IBJA)-র জাতীয় সেক্রেটারি সুরেন্দ্র মেহতা বলেন, এটি গ্রামীণ এবং যুব ক্রেতাদের কাছে সহজলভ্য সোনার বিকল্প আনবে । পশ্চিমবঙ্গ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বারাসাতের দোকানে দাঁড়িয়ে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
Senco Gold-র পক্ষে শুভঙ্কর সেন উল্লেখ করেছেন—9 K সোনার মাধ্যমে আধুনিক ডিজাইন আয়ত্ব করা সহজ হবে, এবং hallmarking-এর (সোনার বিশুদ্ধতার চিহ্ন) ফলে ভোক্তাদের বিশ্বাস ও রপ্তানির পরিসর বেড়ে যাবে ।
Surat Jewellery Manufacturers Association (SJMA)-এর দীর্ঘ প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে। বিশেষ করে Surat-এর ৪০০-এর বেশি গয়না উৎপাদন ইউনিট 9 K-কে নতুন সুযোগ হিসেবেই দেখছে ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সোনার দাম ব্যাপকভাবে বৃদ্ধির ফলে বাজারে ক্রমেই কম দামি (Gold Price Rate) বিকল্পের চাহিদা বাড়ছে। সেই প্রয়োজন মেটাতে সরকার ও BIS-এর এই উদ্যোগ ক্রেতাদের ফের গিলটি সোনার বদলে আসল সোনা কিনতে উৎসাহিত করবে। সোনা কেনাটাকে কম ভিতিপ্রদ এবং আরও বেশী আনন্দদায়ক করে তুলবে। বিশেষ করে বাজেট-সচেতন গ্রাহকদের জন্য। 9 K-এর hallmarking ভোক্তা আস্থা জোগাবে, বাজারকে স্বচ্ছ করবে এবং উৎসাহিত করবে ডিজাইন-নির্ভর, কম দামি সোনার গহনার বাজারকে।
