Jammu Kashmir: ভয়াবহ ধস বৈষ্ণোদেবীর পথে, ভূমিধ্বসে মৃত বেড়ে ৩০, স্থগিত যাত্রা

দেশ

নিউজ পোল ব্যুরো: ধর্মযাত্রা কখনও এমন মর্মান্তিক মোড় নিতে পারে, তা কল্পনাও করেননি কেউ। জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দিরের (Vaishno Devi Yatra Route) পথে পুণ্যার্থীদের যাত্রা যখন চলছিল নির্ভয়ে, ঠিক তখনই প্রকৃতির রুদ্র রূপে ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন।

আরও পড়ুন: Cloudburst: কাঠুয়া-কিশতোয়ারের পর জম্মু-কাশ্মীরের ডোডা, মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ আকস্মিক বন্যা, মৃত ৪

ভারী বৃষ্টির কবলে পড়ে মঙ্গলবার সন্ধ্যাবেলায় ঘটে এই ভয়াবহ ভূমিধস (Landslide)। দুর্ঘটনার (Jammu Kashmir) পরপরই শুরু হয় উদ্ধারকাজ, রাতভর চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক দেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। এর আগেও কিস্তওয়ার ও কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে বহু প্রাণহানির নজির রয়েছে, এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি।

রিয়াসি জেলার এসএসপি পরমবীর সিং জানিয়েছেন, “ভারী বৃষ্টির ফলে যাত্রাপথে ধস নেমেছে, প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।” প্রশ্ন উঠছে, এই রকম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কেন চলছিল বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi Yatra Route)? কেন নেওয়া হয়নি আগাম সতর্কতা? আপাতত যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

দুর্ভাগ্যজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গভীর শোকপ্রকাশ করেন এবং রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও ত্রাণে সহায়তার আশ্বাস দেন। উপ-রাজ্যপাল মনোজ সিনহাও আহতদের সুচিকিৎসা ও মৃতদের পরিবারকে সাহায্যের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে ইতিমধ্যেই নিযুক্ত হয়েছে NDRF ও CRPF-এর দল।এদিকে আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টিপাত চলবে। পাহাড়ি ও নিচু এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কাশ্মীর (Jammu Kashmir) বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে তাদের সব পরীক্ষা। নতুন তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole