India-US Tariffs: ভারতীয় রফতানিতে নতুন সংকট, আজ থেকে আমেরিকায় দ্বিগুণ শুল্ক

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত(India )–আমেরিকা(US) সম্পর্ক নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে ওয়াশিংটনের কড়া সিদ্ধান্তে। রাশিয়ার(Russia) কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে চাপ দিলেও, নয়াদিল্লি(New Delhi) তার অবস্থান থেকে সরেনি। ফলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) ঘোষণা মতো বুধবার থেকে আমেরিকায় প্রবেশ করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলো। হোয়াইট হাউসের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চিংড়ি, রেডিমেড পোশাক, চামড়া–সহ একাধিক রফতানি খাত বড়সড় ধাক্কা খেতে চলেছে।এমন পরিস্থিতিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন : Modi-Trump: মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে ৪ বার ফোন ট্রাম্পের, ফোনই ধরেনি প্রধানমন্ত্রী: রিপোর্ট

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের একাধিক মন্তব্য ভারতকে অস্বস্তিতে ফেলেছে। কখনও তিনি দাবি করেছেন, ভারত-পাক সংঘর্ষবিরতি তাঁর কূটনৈতিক সাফল্যের ফল, আবার কখনও রাশিয়া থেকে তেল আমদানির জন্য নয়াদিল্লিকে(New Delhi) কাঠগড়ায় দাড় করিয়েছেন। ট্রাম্পের অভিযোগ, ভারত শুধু তেল কিনছে তাই নয়, খোলা বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করছে, অথচ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে হাজারো প্রাণহানির দায় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে।তবে ভারতের পাল্টা জবাবও যথেষ্ট কড়া।

নয়াদিল্লি(New Delhi)জানায়, আমেরিকা নিজেও যুদ্ধ চলাকালীন রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ও সার আমদানি চালিয়ে যাচ্ছে। কাজেই ভারতকে আলাদা করে অভিযুক্ত করা রাজনৈতিক দ্বিচারিতা। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্প্রতি মন্তব্য করেছেন, ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা পর রাশিয়া-আমেরিকা বাণিজ্য আরও বেড়েছে।এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narenda Modi) স্পষ্ট বার্তা দিয়েছেন-“চাপ যতই আসুক, ভারত কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও গবাদি পশুপালকের স্বার্থে কোনও আপস করবে না।”

পাশাপাশি দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারেরও আহ্বান জানিয়েছেন তিনি।কূটনীতিক মহলের মতে, নয়াদিল্লির অনমনীয় অবস্থান ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে, চাপ দিয়ে ভারতকে পথ বদলানো যাবে না। এখন প্রশ্ন একটাই ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যে কতটা প্রভাব পড়বে। এই সংঘাত সাময়িক চাপ, নাকি দীর্ঘমেয়াদি টানাপোড়েনের সূচনা তার উত্তর দেবে আগামী দিনগুলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole