Cloudburst: কাঠুয়া-কিশতোয়ারের পর জম্মু-কাশ্মীরের ডোডা, মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ আকস্মিক বন্যা, মৃত ৪

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ফের জম্মু-কাশ্মীরে প্রাকৃতিক বিপর্যয়। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টির (Cloudburst) ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এবং ১০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠুয়া এবং কিশতোয়ারে একই ধরণের ঘটনার কয়েকদিন পরেই ফের এই দুর্যোগ। অবিরাম বৃষ্টিপাতে কারণে এই অঞ্চল জুড়ে স্থানীয়দের আতঙ্ককে আরও গভীর করে তুলেছে। জারি করা হয়েছে সতর্কতা। মৃত্যু হয়েছে ৪ জনের।

আবহাওয়া দফতর কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রামবান এবং কিশতোয়ার সহ জম্মুর বেশ কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল। আবহাওয়ার অবনতির কারণে জম্মুর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রয়েছে। অন্যদিকে তাবি নদীর জল বিপজ্জনকভাবে ফুলে-ফেঁপে উঠে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কয়েকটি নদী ও ঝর্ণায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় কারণে রাতের বেলায় আরও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: Rain Update: সক্রিয় রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত, কলকাতা সহ একাধিক জেলায় ফের দুর্যোগের কালো মেঘ

ভূমিধস এবং পাথর নেমে আসার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মু-শ্রীনগর হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় একটি স্রোত উপচে পড়ার পর ডোডার একটি গুরুত্বপূর্ণ রাস্তা ভেসে গিয়েছে। বহু নদী ও খালে ইতিমধ্যেই জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একজন উর্ধতনকর্মকর্তা জানিয়েছেন, “জম্মু অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে জলাশয় এবং ভূমিধসপ্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole