নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের শিক্ষাবর্ষ থেকেই বড় পরিবর্তনের পথে উচ্চশিক্ষা জগৎ। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) সাফ জানিয়ে দিল, স্বাস্থ্য পরিষেবা ও সংশ্লিষ্ট বহু প্রফেশনাল বিষয়ের শিক্ষা এখন থেকে আর অনলাইন (Online) বা মুক্ত-দূরশিক্ষা মাধ্যমে চালানো যাবে না। নতুন নির্দেশিকায় কার্যত বন্ধ হয়ে গেল সাইকোলজি, নিউট্রিশন ও বায়োটেকের মতো জনপ্রিয় বিষয়ের অনলাইন পাঠ।
আরও পড়ুন: Presidency University Entrance Result : প্রেসিডেন্সির স্নাতক প্রবেশিকায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা
ইউজিসি সচিব মনীশ যোশী জানিয়েছেন, National Commission for Allied and Healthcare Professions (NCAHP) Act, 2021-এর আওতায় থাকা কোর্সগুলিকে এ বার থেকে পুরোপুরি অফলাইনেই পড়াতে হবে। এর মধ্যে রয়েছে:
- সাইকোলজি
- মাইক্রোবায়োলজি
- ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স
- বায়োটেকনোলজি
- ক্লিনিক্যাল নিউট্রিশন
- ডায়েটেটিক্স
আগে যেসব প্রতিষ্ঠান এই বিষয়ের অনলাইন বা ODL কোর্সে অনুমোদন পেয়েছিল, তাদের সেই অনুমোদনও এই জুলাই-অগাস্ট ২০২৫ সেশন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।UGC জানিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত পেশাদার ও প্রয়োগযোগ্য বিষয়ের শিক্ষা শুধুমাত্র ভার্চুয়াল মাধ্যমে দেওয়া অনুচিত। প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, সরাসরি ল্যাব প্র্যাকটিস এবং হ্যান্ডস-অন ট্রেনিং।
এর আগেও মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, আর্কিটেকচার, ফার্মাসি, হোটেল ম্যানেজমেন্টের মতো বিষয়গুলির অনলাইন কোর্সে নিষেধাজ্ঞা জারি করেছিল UGC। এবার সেই তালিকায় যুক্ত হল আরও কয়েকটি হাই-ডিমান্ড সাবজেক্ট। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যশিক্ষায় মান বজায় রাখতে এবং পেশাগত দক্ষতাকে সুনিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ। তবে এর ফলে বহু ছাত্রছাত্রীর অনলাইন শিক্ষার সুযোগ হ্রাস পাবে বলেই আশঙ্কা করছেন শিক্ষাবিদরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
