নিউজ পোল ব্যুরো: দীর্ঘ টালবাহানার পরে অবশেষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার ফলাফল(Presidency University Entrance Result) সোমবার প্রকাশ করা হয়েছে। চলতি বছরের পরীক্ষায় মোট ৫,২৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যেখানে মোট পাশের হার ৯৯.১৭ শতাংশ। ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছেন; তাদের পাশের হার ৯৯.৫৩ শতাংশ, আর ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ।ফলাফলের তুলনায় কেন্দ্রীয় বোর্ডের শিক্ষার্থীরা রাজ্য বোর্ডের পড়ুয়াদের থেকে এগিয়ে। কেন্দ্রীয় বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার ৯৯.৬৬ শতাংশ, তুলনায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ।
আরও পড়ুন: Narenda Modi : গুজরাতে মোদীর বার্তা, পাক-বাংলাদেশ সখ্য আর ইউএস ওপেনে আলকারাজ
উত্তীর্ণদের মধ্যে রাজ্যের শিক্ষার্থীর সংখ্যা ৫,১৭০ জন, আর ভিন্রাজ্যের শিক্ষার্থী ৯২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের(Presidency University) স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কাউন্সেলিংয়ের সূচি ২৬ অগস্ট প্রকাশ করা হবে।ফলাফল প্রকাশের আগে কিছু জটিলতা তৈরি হয়েছিল। ৯ অগস্ট মেধা তালিকা প্রকাশের কথা থাকলেও ওবিসি(OBC) সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্ট(High Court) স্থগিতাদেশ দেয়। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি পরিষ্কার হলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে ফলাফল দেখতে পারবেন। এই ফলাফলের ভিত্তিতেই কাউন্সেলিং ও ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে। সংরক্ষণের তালিকা অনুযায়ী ওবিসি(OBC) শ্রেণিভুক্ত শিক্ষার্থীদের জন্য ৬০৯টির বেশি আসন বরাদ্দ করা হয়েছে।ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও আনন্দের মিশ্র অনুভূতি তৈরি হয়েছে। আগামী কাউন্সেলিং ও ভর্তি কার্যক্রমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, এবং নতুন শিক্ষাজীবনের দিকে এগোতে উৎসাহী।
