Suhana Khan: সালমনের ভাইপোর সঙ্গে পার্টিতে নাচে মত্ত সুহানা, অগস্ত্য কি তবে অতীত?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন সব সময়েই নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে থাকে। শাহরুখ খানের কন্যা সুহানা খান (Suhana Khan) ও তার ব্যতিক্রম নন। অভিনয়ে যাত্রা শুরু করার আগেই নানা গসিপ এবং জল্পনায় বার বার শিরোনামে উঠে এসেছেন তিনি। বিশেষ করে অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) নাতি অগস্ত্য নন্দার (Agasthya Nanda) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বারবার সরগরম হয়েছে বি-টাউন।

আরও পড়ুন:DK Shivakumar: “গান্ধী পরিবার আমার ঈশ্বর, আর কংগ্রেস আমার আত্মা”, বিতর্কে ফাঁসলেও দৃঢ় বার্তা শিবকুমারের

শোনা যায়, ‘আর্চিজ’ ছবির শুটিং থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও প্রকাশ্যে কেউই মুখ খোলেননি, তবে বলিউডের অন্দরে এটিকে ‘ওপেন সিক্রেট’ হিসেবেই ধরা হয়। সেই সূত্রেই বহুবার একসঙ্গে তাঁদের দেখা গিয়েছে পার্টি ও অনুষ্ঠানে। কিন্তু সম্প্রতি এক ভিডিও ফের নতুন গসিপের জন্ম দিয়েছে। সালমান খানের ভাইপো নির্বাণ খানের (Nirvaan Khan) সঙ্গে একটি পার্টিতে নাচে মেতে ওঠেন সুহানা। সোহেল খানের পুত্র নির্বাণের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় শাহরুখ-কন্যাকে। উপস্থিত ছিলেন আরবাজ খানের (Arbaaz Khan) ছেলে আরহান খান (Arhaan Khan) এবং সালমনের বোন অর্পিতা খান শর্মাও (Arpita Khan Sharma)। অনুষ্ঠান থেকে তাঁদের একসঙ্গে ধরা পড়া মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে লক্ষ্যণীয় বিষয়, এই পার্টিতে অগস্ত্য নন্দার কোনও উপস্থিতি ধরা পড়েনি। ফলে নতুন করে প্রশ্ন উঠছে সুহানার জীবনে কি অগস্ত্য এখন অতীত? নাকি শুধুই বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ তাঁদের সম্পর্ক? এর আগেই শাহরুখ খান একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর কন্যা ক্যামেরার সামনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেই স্বপ্নপূরণ হয় ২০২৩ সালে, যখন জ়োয়া আখতারের ছবি ‘আর্চিজ’-এ বড় পর্দায় অভিষেক হয় সুহানার (Suhana Khan)। সেখানে তাঁর বিপরীতে ছিলেন অগস্ত্য নন্দা। যদিও অভিনয়ের জন্য তিনি সমালোচনার মুখে পড়েছিলেন, তবে আলোচনার কেন্দ্রে থাকতে এক মুহূর্তও মিস করেননি।

এখন শোনা যাচ্ছে, বড় পর্দায় ‘কিং’ (King) ছবির মাধ্যমে নতুন করে দর্শকদের সামনে আসবেন সুহানা (Suhana Khan)। এর মধ্যেই সালমনের ভাইপোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার ছবি নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলিউড মহলে। তাহলে কি সুহানা-অগস্ত্যের অধ্যায় শেষের পথে? নাকি এ কেবলই পার্টি মুডের ছবি? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole