Rahul Arunoday Banerjee: বালি ঢুকে ফুসফুস ফুলে দ্বিগুণ! রাহুলের মৃত্যু নিয়ে ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অকালপ্রয়াণ হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-এর। তাঁর মৃত্যু ঘিরে রহস্যের জট কাটাতে সোমবার তমলুক হাসপাতালে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

ময়নাতদন্ত সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় জলে ডুবে থাকার ফলে তাঁর (Rahul Arunoday Banerjee) ফুসফুসে বিপুল পরিমাণ জল ও বালি জমে যায়। এর জেরে ফুসফুস অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং কার্যত দ্বিগুণ আকার ধারণ করে। চিকিৎসকদের মতে, এই পরিস্থিতিই তাঁর মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। শুধু ফুসফুসেই নয়, খাদ্যনালির মধ্যেও বালি ও নোনা জল ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে, যা ঘটনাটির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে।

আরও পড়ুন: Rahul Arunoday Banerjee death:দিঘায় শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়!

তবে এখনও কিছু প্রশ্নের উত্তর মেলেনি। বিশেষ করে, মৃত্যুর সময় তাঁর (Rahul Arunoday Banerjee) শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টি নিশ্চিত করতে ভিসেরা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। ইন্ডাস্ট্রির এক সম্ভাবনাময় অভিনেতার এমন অকালমৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। পুলিশ ও চিকিৎসকরা যৌথভাবে তদন্ত চালাচ্ছেন, যাতে পুরো ঘটনার সত্যতা সামনে আসে। সব মিলিয়ে, প্রাথমিকভাবে ডুবে যাওয়াই মৃত্যুর কারণ হিসেবে উঠে এলেও, চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটছে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole