Karnataka: ধর্মস্থলার মাটির নিচে কী লুকিয়ে আছে? খোদাই করতেই মিলল শতাধিক খুলি ও হাড়গোড়

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: কর্ণাটক (karnataka) ধর্মস্থলের (Dharmasthala) ২৯ শে জুলাই প্রথমবার আদালতের নির্দেশে খোদাই করা শুরু হয়। মিস্টার রবিনের (কাল্পনিক নাম) সাহসে উদবুদ্ধ অনেকেই এখন এগিয়ে আসছেন। নতুন করে ছয় জন এগিয়ে এসেছেন কবর খোঁদাই কাণ্ডের সাক্ষ্য দিতে। যারা বলেছেন এস আই টিমকে সাহায্য করতে তারা প্রস্তুত। একই সঙ্গে অনন্যা পাঠকের মায়ের অভিযোগ সামনে এল । অভাগা মেয়েটির অপরাধ – মন্দিরে গিয়েছিল পুজো দিতে। তার পরে আর কোন খোঁজ পাওয়া নি। এই অভিযোগ ২২ বছর পরে প্রথম নথিভুক্ত হলো এবং তদন্তের আওতায় এল।

পাশাপাশি, এই ক্রাইমের খোদাইকে কেন্দ্র করে বেশ কিছু নতুন ঘটনা সামনে আসছে। অদ্ভুতভাবে নাটকীয় মোড় নিয়ে কর্নাটকে (karnataka) জিপিআর মেশিনের (Ground panetrating Rader) গায়েব হয়ে যাওয়া। এই মেশিনের সাহায্যে সহজেই মাটির তলায় থাকা লাশের খোঁজ পাওয়া সম্ভব। যে আতঙ্কের ফলে এত বছর পাপের ইতিহাস মাটির তলায় চাপা পড়েছিল। সেই অজ্ঞাত শক্তির ক্ষমতার বলে এই মেশিনের গায়েব হয়ে যাওয়া এটাই প্রমাণ করে। রবিনের কিংবা এলাকাবাসীর ভয়ের বাতাবরণ অমূলক নয়।

আরও পড়ুন: CRPF: অপারেশন শেষে আর ফেরা হল না, ভয়াবহ বাস দুর্ঘটনায় কাশ্মীরে শহিদ ২ জওয়ান, আহত ১৬

কর্ণাটকের ধর্মস্থলে (karnataka) প্রায় ৫০ টি জায়গায় চিহ্নিত করা হয়েছিল। মিস্টার রবিনের (কাল্পনিক নাম) খোদাই করার সুপারিশের প্রাথমিক পর্যায়ে ১৩ টি জায়গা চিহ্নিত করা হয়েছিল এবং এও বলা হয়েছিল ১৩ নম্বর জায়গায় অগণিত লাশ পোতা হয়েছিল। কালের প্রবাহে অনেক জায়গার খোদাই বিফলে গেলেও ইতিমধ্যেই, ৬ নম্বর, ১১ নম্বর এবং ১৩এ চিহ্নিত জায়গায় শতাধিক হাড়গোড় এমনকি মাথার খুলিও উদ্ধার করে বস্তায় ভর্তি করা হয়েছে। ফরেনসিক ডিপার্টমেন্ট এখনো সেসব নমুনা পরীক্ষা করেননি। তবে হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বস্তুত, এসআইটি ২৬ জনের যে দল এখানে কাজ করছে তার নেতৃত্বে আছেন প্রণব মহান্তি। প্রতিদিন মোট ২৫০ জন কাজ করছেন। এই কাজের জন্য প্রতিদিন প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। ইতিমধ্যেই এস আই টি মিটিং করছেন এই তদন্তের গতি যাতে কোন ভাবেই ব্যাহত না হয়। টিমটি পরে সাক্ষ্য দিতে আসা ছয় জনের বক্তব্য শুনেছেন খুব মন দিয়ে। এবং এই খোঁদাই পর্ব শেষ হলে, সম্ভবত তার পরে শুরু হবে। মোটের ওপর কর্ণাটকের ধর্মস্থলের মাটির নীচে যে পাপের বোঝা তলিয়ে গেছিল সেটা ক্রমশ উঠে আসছে। ভয়ঙ্কর সত্যের উদ্ঘাটন এখন সময়ের অপেক্ষা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole