Delhi : লালকেল্লা–চাঁদনি চক টার্গেটে জঙ্গি ছক? গোয়েন্দা সতর্কবার্তায় দিল্লিতে হাই অ্যালার্ট

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: জাতীয় রাজধানীতে জারি হয়েছে উচ্চ সতর্কতা (Delhi Security)। গোয়েন্দা সূত্রের ইনপুটে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা উঠে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সূত্রের খবর, দিল্লির (Delhi Security) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলি, বিশেষ করে লালকেল্লা সংলগ্ন এলাকা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নিশানায় থাকতে পারে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে ৬ ফেব্রুয়ারি একটি মসজিদে বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ নিতেই ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী, চাঁদনি চক (Chandni Chowk)এলাকার একটি মন্দিরকেও সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আইইডি বিস্ফোরণের মাধ্যমে হামলার পরিকল্পনা করা হতে পারে। শুধু দিল্লিই নয়, দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ মন্দিরগুলিও জঙ্গি সংগঠনের রাডারে থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এই সতর্কবার্তার পর রাজধানী ও সংলগ্ন রাজ্যগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে, গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশ টহল।

আরও পড়ুন : Mamata Banerjee : ভাষার মর্যাদা রক্ষায় একুশে শপথ মুখ্যমন্ত্রীর, আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি (Delhi Security)। ব্যস্ত সময়ে একটি ধীরগতির হুন্ডাই আই২০ গাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই অন্তত ১৩ জনের মৃত্যু হয় এবং ২০ জনেরও বেশি আহত হন, যাদের মধ্যে দুই মহিলা ছিলেন। আহতদের দ্রুত লোকনায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির কাঁচ ভেঙে যায়, শব্দ পৌঁছে যায় কয়েক কিলোমিটার দূরের আইটিও মোড় পর্যন্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িতে তিনজন আরোহী ছিলেন। এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের পর গাড়ির মালিক মহম্মদ সালমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, দেড় বছর আগে তিনি গাড়িটি ওখলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন। পরে সেটি অম্বালা হয়ে পুলওয়ামার এক ব্যক্তির হাতে পৌঁছয়। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণস্থল পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করেন। তিনি দিল্লি পুলিশ (Delhi Police) কমিশনার ও গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন। বর্তমান সতর্কতার প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে।