Chattisgarh: মাওবাদী দমন অভিযান জারি, আইইডি বিস্ফোরণে শহিদ ছত্তিশগড়ের জওয়ান, আরও দুই আহত

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় চলছে জোরদার মাওবাদী (Maoist) দমন অভিযান। তবুও একাধিক এলাকায় এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। সোমবার সকালে ছত্তিশগড়ের (Chattisgarh) বিজাপুরে ফের রক্তাক্ত হামলার সাক্ষী থাকল দেশ। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক জওয়ান, আহত আরও দুই।

আরও পড়ুন: Mamata Banerjee: রেলের অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী, কেন্দ্রের ‘বাংলা-বিরোধী’ নীতির প্রতিবাদ স্পষ্ট করলেন মমতা

জানা গিয়েছে, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান সংলগ্ন কারেগুট্টা এলাকায় মাওবিরোধী অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় (Chattisgarh) পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG)। ঠিক সেই সময়, পুঁতে রাখা শক্তিশালী আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় জওয়ান দীনেশ নাগ-এর। আহত হন আরও দুই নিরাপত্তা কর্মী (Security guard), যাদের দ্রুত জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বিজাপুর, বিশেষ করে ছত্তিশগড়-তেলেঙ্গানা (Chattisgarh) সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি অঞ্চল, দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাওবাদমুক্ত করার লক্ষ্যেই এই অভিযান। সেই লক্ষ্যেই ২১ এপ্রিল থেকে এই অঞ্চলে নামানো হয়েছে প্রায় ৩ হাজার আধাসেনা। মাওবাদীদের ঘাঁটি ভেঙে দিতে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডসহ (Jharkhand) একাধিক রাজ্যে টানা চলছে বিশেষ অভিযান। সম্প্রতি একাধিক শীর্ষ মাও নেতা খতমও হয়েছে। তবুও মাঝেমধ্যেই এমন হামলা প্রমাণ করে, এখনও সম্পূর্ণ নির্মূল হয়নি এই লাল সন্ত্রাস। গত মাসে ঝাড়খণ্ডের বোকারোতেও এক জওয়ান গুলির লড়াইয়ে শহিদ হন। এবার বিস্ফোরণে আরও এক প্রাণ হারাল নিরাপত্তা বাহিনী। প্রশ্ন উঠছে, মাওবাদীদের শেকড় উপড়ে ফেলতে আর কতটা সময় লাগবে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole