Mamata Banerjee: রেলের অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী, কেন্দ্রের ‘বাংলা-বিরোধী’ নীতির প্রতিবাদ স্পষ্ট করলেন মমতা

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাচ্ছেন না। এই সিদ্ধান্ত কেবল একটি সরকারি অনুষ্ঠান এড়ানোর বিষয় নয়। কেন্দ্রের ‘বাংলা-বিরোধী’ অবস্থানের বিরুদ্ধে এক রাজনৈতিক বার্তা।

আরও পড়ুন: Kolkata Metro inauguration 2025:২২ অগস্ট কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন,উপস্থিত থাকবেন মোদী – আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী!

সূত্রের খবর, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (Narendra Modi) উপস্থিত থাকবেন এবং মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়েছিল। তবুও তিনি উপস্থিত থাকছেন না। কারণগুলি গভীর রাজনৈতিক ও নীতিগত। প্রথমত, ভিনরাজ্যে বাংলাভাষী নাগরিকদের উপর কেন্দ্রীয় শাসকদলের প্রত্যক্ষ প্রশ্রয়ে ‘ভাষা-সন্ত্রাস’ চলছে। বাংলা বললেই ‘বাংলাদেশি’ (Bangladeshi) তকমা দেওয়া, অনুপ্রবেশকারী বলে হেনস্থা—এসব প্রতিহিংসামূলক নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী সেই মঞ্চ এড়িয়ে গেলেন।

দ্বিতীয়ত, এই মেট্রো প্রকল্প-সহ একাধিক রেল উন্নয়ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই রেলমন্ত্রী থাকাকালীন পরিকল্পনা করেন ও অর্থ বরাদ্দ করেন। সেই প্রকল্পেই আজ বিজেপি (BJP) নিজেদের নাম বসিয়ে ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। অথচ আমন্ত্রণপত্র এসেছে একেবারে রুটিন প্রক্রিয়ায়, সম্মান প্রদর্শনের অভাবই স্পষ্ট।

তৃতীয়ত, অতীতে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মীদের অপমানজনক আচরণের শিকার হয়েছেন। সাংবিধানিক শালীনতার তোয়াক্কা না করে সরকারি মঞ্চকে রাজনৈতিক নাট্য মঞ্চে পরিণত করেছিল তারা। এবার আর সেই সুযোগ দেওয়া হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের (TMC) একটি স্পষ্ট বার্তা। বাংলার স্বার্থ, ভাষা ও আত্মমর্যাদার সঙ্গে আপস নয়। দল পরিকল্পনা করেছে, এই সমস্ত রেল প্রকল্পগুলির প্রকৃত ইতিহাস সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। তরুণ প্রজন্মকে জানানো হবে, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন গোটা বাংলা জুড়ে রেলের অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল।