Shustho Chandannagar: স্বাস্থ্য সচেতনতায় প্রযুক্তির নয়া দিশা ‘সুস্থ চন্দননগর’

জেলা প্রযুক্তি স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: প্রযুক্তির উন্নতি শুধু শহরের গতিশীলতা বা যোগাযোগ ব্যবস্থাতে নয়, স্বাস্থ্য পরিষেবাতেও আজ অনেকটা এগিয়ে। আমরা সুস্থ থাকতে তো সবাই চাই। কিন্তু, সুস্থ থাকার জন্য কী কী নিয়ম মেনে চলতে হয়, কীভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, তা আমাদের অনেকের কাছেই অজানা। আর এই আবহে চন্দননগরের(Chandannagar) মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ও আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড(Nephro Care)। এই সংস্থার উদ্যোগে শনিবার মানকুন্ডুতে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজের(College) অডিটোরিয়ামে ‘সুস্থ চন্দননগর’(Shustho Chandannagar) নামে এক শিবিরের উদ্বোধন হল। এই ক্যাম্পে ব্যবহৃত হচ্ছে আধুনিক চিকিৎসা প্রযুক্তি। ব্লাড প্রেসার(Blood pressure), সুগার(Sugar) লেভেল বা অক্সিজেন স্যাচুরেশন, সবই হচ্ছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। দ্রুত ও সঠিক রিপোর্টের মাধ্যমে নাগরিকরা পাচ্ছেন প্রয়োজনীয় স্বাস্থ্য-পরামর্শ।

আরও পড়ুন: IMA Asansol : আইএমএ-র অভিনব পদক্ষেপ ‘আও গাঁও চলে’

শুধু চেকআপ নয়, ডিজিটাল(Digital) প্রেজেন্টেশন ও টেক-সাপোর্টেড আলোচনা সেশনের মাধ্যমে মানুষকে জানানো হচ্ছে ডায়েবিটিস, হাইপারটেনশন ও কিডনি সমস্যার প্রাথমিক প্রতিরোধ উপায়। প্রযুক্তি নির্ভর ডায়েট চার্ট ও হেলথ ট্র্যাকিংয়ের পরামর্শও দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফে।

সংস্থার চিফ কনসালটেন্ট চিকিৎসক প্রতীম সেনগুপ্ত বলেন, “চিকিৎসায় এখন শুধু একটি অঙ্গ নয়, পুরো দেহের সুস্থতায় গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিই আমাদের সেই সামগ্রিক যত্নে সবচেয়ে বড় সহায়ক।” শিবিরের অংশ হিসেবে চালু হয়েছে ‘মুক্তি’ প্রোগ্রাম, যেখানে প্রযুক্তি ব্যবহার করে মানসিক স্বাস্থ্য ও শারীরিক ফিটনেস ট্র্যাকিংয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গাছ লাগানোর ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও জোর দিচ্ছে সংস্থাটি।

চন্দননগরের(Chandannagar) মেয়র রাম চক্রবর্তী ও ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানিয়েছেন, আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য পথ দেখাবে। ‘সুস্থ চন্দননগর’(Shustho Chandannagar) আসলে এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে প্রযুক্তি ও স্বাস্থ্য একসাথে শহরের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole