নিউজ পোল ব্যুরো: মাঝরাতে মধ্যমগ্রাম(Madhyamgram) হাই স্কুলের গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ(Blast)। ঘটনায় প্রাণ হারালেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। বিস্ফোরণের(Blast) ফলে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটনায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সোমবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে। তবে কীভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের(Blast)ঘটনা ঘটল, তারই তদন্তে নেমেছে পুলিশ(Police)।
সূত্রের খবর, ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। আচমকা ব্যাগ থেকেই বিস্ফোরণ(Blast) ঘটে। যদিও পুলিশের(police) তরফে এখনই কোনও সঠিক তথ্য মেলেনি, প্রাথমিক অনুমান ওই ব্যাগের ভিতরে বোমা জাতীয় কিছু ছিল।

এই বিস্ফোরণ(Blast) শহরের নিরাপত্তা ও নজরদারির ফাঁকফোকরকে সামনে এনেছে। মধ্যমগ্রামের(Madhyamgram) মতো ব্যস্ত এলাকায় মাঝরাতে কীভাবে কেউ এমন বিপজ্জনক বস্তু নিয়ে ঘুরছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে অপরিকল্পিত বিস্ফোরণ হতে পারে, আবার সংগঠিত নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনার পরই পৌঁছে যায় বারাসত পুলিশ জেলার আধিকারিকরা। এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।তবে এখনই এই বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ(Police)। এমনকী সংবাদমাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনও বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: IMA Asansol : আইএমএ-র অভিনব পদক্ষেপ ‘আও গাঁও চলে’
স্থানীয়দের মতে, মধ্যমগ্রামে(Madhyamgram) এরকম ঘটনা আগে শোনা যায়নি। ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বহু পরিবার নিজেদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়েও উদ্বিগ্ন। এলাকাবাসীর দাবি, এমন ঘটনায় পুলিশের টহলদারি ও সিসিটিভি(CCTV) নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
একজন যুবকের মৃত্যুতে মধ্যমগ্রামের মানুষ শোকস্তব্ধ হলেও, এর চেয়েও বড় প্রশ্ন জনবহুল স্থানে কীভাবে এমন বিস্ফোরণ ঘটতে পারল? ওই ব্যক্তির ব্যাগে কি বোমা ছিল? যদি থাকে, তাহলে কে বা কারা তাঁকে বোমা আনতে বলেছিল?নিজের ব্যাগের বোমাই বিস্ফোরণ হয়ে মৃত্যু হল তাঁর? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
