নিউজ পোল ব্যুরো: অপারেশন সফল হলেও, ফিরতে পারলেন না সবাই। কাশ্মীরের (Kashmir) দুর্গম পাহাড়ি রাস্তায় ফের এক মর্মান্তিক বিপর্যয়। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুর জেলার বসন্তগড় এলাকায় ঘটে ভয়াবহ এক পথ দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন ২ জন সিআরপিএফ (CRPF) জওয়ান। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। অপারেশন শেষে ক্যাম্পে ফেরার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায় সিআরপিএফ (CRPF) জওয়ানদের বহনকারী বাসটি।
বাসটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ পাহাড়ি পথ ধরে নামার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গড়াতে গড়াতে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় সিআরপিএফ (CRPF) এবং কাশ্মীর (Kashmir) পুলিশের একটি বড় উদ্ধারকারী দল। হাত লাগান স্থানীয়রাও। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। উধমপুরের জেলাশাসকের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত করেছেন, আহতদের চিকিৎসায় যেন কোনও রকম গাফিলতি না হয়। একই বার্তা দিয়েছেন কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও। শহিদদের পরিবারকে সবরকম সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কাশ্মীরের কঠিন ভূপ্রকৃতি এবং দুর্গম পথ বরাবরই চ্যালেঞ্জিং বাহিনীর জন্য। বারবার দুর্ঘটনা প্রমাণ করে দিচ্ছে, শুধু অস্ত্র নয়, নিরাপদ পরিবহন ব্যবস্থাও রক্ষা করতে পারে সেনাদের জীবন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
