Dev-Subhashree: দেব-শুভশ্রীকে চিঠি প্রযোজকের, ‘দেশু’ জুটি কি ফিরছে আবারও SVF-এর ব্যানারে?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দশ বছর পর ‘ধূমকেতু’ (Dhumketu) নিয়ে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। ছবির প্রেক্ষিতে আবেগে ভেসেছে সোশ্যাল মিডিয়া। তার মধ্যেই এসভিএফ (SVF) প্রযোজক মহেন্দ্র সোনির (Mahendra Soni) পাঠানো শুভেচ্ছা চিঠি ঘিরে উসকে উঠেছে জল্পনা ফিরছে কি ‘দেশু’ ((DESU) ম্যাজিক?

আরও পড়ুন:WBJEE Result 2025: হাইকোর্টের মামলায় স্থগিত জয়েন্টের ফলপ্রকাশ! হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

‘ধূমকেতু’র (Dhumketu) ট্রেলার লঞ্চে সোমবার একসঙ্গে একমঞ্চে দেখা গেল বাংলার প্রাক্তন জনপ্রিয় অনস্ক্রিন জুটিকে দেব ও শুভশ্রীকে (Dev-Subhashree)। পেশাদারিত্বের ছোঁয়ায় পুরনো মান-অভিমান সরিয়ে রেখে তাঁরা যেন বাংলার বাণিজ্যিক সিনেমায় নতুন করে সঞ্জীবনী এনে দিলেন। এই আবেগঘন মুহূর্তে তাঁদের কাছে পৌঁছল এক বিশেষ উপহার এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনির পাঠানো চিঠি ও ফুল।

প্রযোজকের চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা, “আমি নিজেও একজন ‘দেশু’ (DESU) ফ্যান।” উত্তরে আবেগাপ্লুত দেব লেখেন, “চিঠিটা আমার কাছে ট্রফির থেকেও বেশি মূল্যবান।” শুভশ্রী বলেন, “এই চিঠি পড়ে আমি কেঁদেছি, হেসেছি… মন ছুঁয়ে গেল।” এই চিঠি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা তাহলে কি প্রযোজকের ইঙ্গিত, আবারও ফিরছে দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটি, SVF-এর ব্যানারে? অনেকেই মনে করছেন, এটা নিছক শুভেচ্ছা নয়, বরং এক নতুন প্রজেক্টের সম্ভাবনার সূচনা।

প্রসঙ্গত, এই জুটির অন্যতম ব্লকবাস্টার ছবি ‘পরাণ যায় জ্বলিয়া’ও এসভিএফ (SVF)-এর প্রযোজনায় নির্মিত। সেই সোনালি দিন ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে অনুরাগীরা। যদিও কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি, দেব-শুভশ্রী দু’জনেই স্পষ্ট করেছেন গল্প ভালো হলে তাঁরা আবারও জুটি বাঁধতে রাজি। চিঠি, আবেগ, জল্পনা সব মিলিয়ে ‘দেশু’-র কামব্যাক কি সত্যিই খুব দূরে? আপাতত সময়ের অপেক্ষা। তবে দেব-শুভশ্রী ভক্তদের চোখে-মুখে ফিরে পাওয়ার আলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT