Rahul Gandhi: রাহুল গান্ধীর বাড়িতে ইন্ডিয়া জোটের কৌশল বৈঠক, উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: লোকসভা ভোট পরবর্তী সময়ে যখন ইন্ডিয়া জোট কার্যত ছিন্নভিন্ন, ঠিক সেই সময় কংগ্রেস (Congress) আবার একবার বিরোধী ঐক্যকে দৃঢ় করার উদ্যোগে নেমেছে। ৭ আগস্ট সন্ধ্যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) সরকারি বাসভবনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ নৈশভোজ বৈঠকে আমন্ত্রিত হয়েছেন ইন্ডিয়া জোটের (India Alliance) একাধিক শীর্ষ নেতা। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের (TMC) তরফ থেকেও এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: PM Narendra Modi: “কৃষকদের স্বার্থে কোনও রকম সমঝোতা নয়”, ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সাফ বার্তা মোদীর

এই নৈশভোজ শুধুমাত্র সৌজন্যমূলক নয়, বরং আগামী দিনের রাজনৈতিক রণকৌশল নির্ধারণে একটি কৌশলগত প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বৈঠকের মূল এজেন্ডাগুলির মধ্যে রয়েছে, আগামী ১১ আগস্ট নির্বাচন কমিশন অভিযানের রূপরেখা স্থিরকরণ, সংসদে SIR (Special Investigation Request) নিয়ে বিরোধীদের ফ্লোর কনস্ট্রাকশন এবং দেশজুড়ে এই ইস্যুকে সামনে রেখে জনমত গঠনের রূপরেখা।

এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে চলেছে,উপরাষ্ট্রপতি নির্বাচন। জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) ইস্তফার পর যে নির্বাচন আসন্ন, সেখানে বিরোধী পক্ষের তরফে কে হবেন উপরাষ্ট্রপতি পদের প্রার্থী, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কংগ্রেস চাইছে, বিহার (Bihar) বিধানসভা নির্বাচনের আগেই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সামনে রেখে বিরোধী ঐক্যের একটি শক্তিশালী বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিতে।

আজকের এই নৈশভোজ রাহুল গান্ধীর (Rahul Gandhi) তরফে কেবল রাজনৈতিক সৌজন্যের বহিঃপ্রকাশ নয়, বরং ইন্ডিয়া জোটকে (India Alliance) ফের সক্রিয় ও সংগঠিত করে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের যৌথ মঞ্চ গঠনের কৌশলগত প্রথম পদক্ষেপ। এখন দেখার, তৃণমূল ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলি কতটা সহমত হয়ে এই প্রচেষ্টায় অংশ নেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole