Congress: ভাষা সংঘাতে সংসদে মুলতুবি প্রস্তাব তৃণমূলের, সাথে যোগ দিল কংগ্রেসও

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভাষা সংঘাতের আবহে এবার সংসদে মুলতুবি প্রস্তাব দিল তৃনমুল (TMC) । তাতে পাশে দাঁড়ালো কংগ্রেস (Congress) । লোকসভা এবং রাজ্যসভার দু’কক্ষেই বাংলা ভাষা নিয়ে অবমাননার ইস্যুতে মুলতুবি প্রস্তাব জমা দেয় হাত শিবির। কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে এক মত হল কংগ্রেস এবং তৃনমুল। দুই দলের একই সাথে এদিন শ্লোগান ওঠে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। হেনস্থার শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষীর মানুষেরা। এই সব করা যাবে না । এমনই আওয়াজ তুলে এক সাথে এদিন প্রতিবাদে সোচ্চার হয় তৃনমুল , কংগ্রেস (Congress) ।

আরও পড়ুন: RG Kar Case: এক বছর পর ফের উত্তাল শহর, শাহের দরবারে নির্যাতিতার পরিবার

বাংলা ও বাঙালিদের উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল। এবার সাথে সাধ দিতে সামিল হলো কংগ্রেসও। এদিন সংসদের বাইরে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বুকে প্ল্যাকার্ড হাতে সোচ্চার হন। সাথে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ, দলীয় নেতৃত্বরা ও ছিলেন। একযোগে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা অবমাননার ইস্যুকে সামনে রেখে লড়বে সবুজ শিবির এবং হাত শিবির। বিধানসভা ভোটের আগে এমনই ইঙ্গিত পেতে রাজনৈতিক মহলে বেশ চাপানউতর সৃষ্টি হয়ে গিয়েছে।

সুত্রের খবর, আজ রাতেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) ডাকা নৈশভোজে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ওই বৈঠকে বাংলা-বাঙালি ইস্যুতে সমন্বয় বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া বিহারের SIR নিয়েও আলোচনা হবে। তাই ওই বৈঠকের আগে বাংলা-বাঙালি ইস্যুতে কংগ্রেসের (Congress) নোটিস দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। আজও সংসদে বাংলা ভাষা নিয়ে সংঘাতের বিষয় জানাতে চেয়েছেন তৃনমুল (TMC) নেতৃত্ব। তাতে সরব হয়েছে কংগ্রেস (Congress) ও। ভাষা নিয়ে সংঘাতের ক্ষেত্রে বিজেপিকে (BJP) নিশানা করতে এবার তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে হাত শিবির।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole