RG Kar Case: এক বছর পর ফের উত্তাল শহর, শাহের দরবারে নির্যাতিতার পরিবার

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: একটা বছর। অথচ বিচার এখনও অধরা। ২০২৩ সালের ৯ অগাস্ট রাতে আরজিকর হাসপাতালের (RG Kar Case) হোস্টেলে যে বিভীষিকা ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। তরুণী জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছিল (RG Kar Case) দেশ। শুধু দেশ নয়, আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছিল ক্ষোভ।

আরও পড়ুন: PM Narendra Modi: “কৃষকদের স্বার্থে কোনও রকম সমঝোতা নয়”, ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সাফ বার্তা মোদীর

এক বছর পার হলেও এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট নেই, নেই কাঙ্ক্ষিত পদক্ষেপ। এই অবস্থাতেই আবারও সরব হয়েছেন নির্যাতিতার মা-বাবা। বৃহস্পতিবার দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবেন তারা। মুখে একটাই কথা, “আমরা মেয়ের ন্যায়ের জন্য শেষ অবধি লড়ব।” দিল্লির পথে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নির্যাতিতার মা বলেন,“আমাদের একাধিক কর্মসূচি রয়েছে। সিবিআই (CBI) ও সুপ্রিম কোর্টেও (Supreme Court) যাব। যারা আমাদের মেয়েকে নৃশংসভাবে খুন করল, তারা যেন শাস্তি পায়।” ৯ অগাস্টে ‘নবান্ন অভিযান’, তবে নেই জুনিয়র ডাক্তাররা।

সেই ভয়াবহ ঘটনার (RG Kar Case) বর্ষপূর্তিতে নির্যাতিতার পরিবার ও বিভিন্ন সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৯ অগাস্টে। বিজেপি (BJP) জানিয়েছে, এই কর্মসূচি হবে দলমত নির্বিশেষে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে, তারা ওই অভিযানে থাকছে না। কারণ, তাদের মতে অভিযানের ডাক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তরফ থেকে এসেছে, ফলে এটি রাজনৈতিক রঙ পেয়েছে। তবে তারা সম্পূর্ণ চুপ নয়। ৮ অগাস্ট রাতে মশাল মিছিল করবে জুনিয়র ডাক্তারদের সংগঠন, রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত। ইতিমধ্যেই নবান্ন অভিযান ঠেকাতে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কারণ, সাধারণ জনজীবন ব্যাহত হতে পারে। তবে নির্যাতিতার বাবার পাল্টা প্রশ্ন, “একুশে জুলাই সভায় তো রাস্তাঘাট বন্ধ হয়, সেটা কি জনজীবন ব্যাহত নয়?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole