Sara Ali Khan| কেদারনাথে সারা অহিন্দু হয়ে কী ভাবে ঢোকেন? উত্তর দিলেন শর্মিলা নাতনি নিজেই

পেজ 3 বিনোদন

নিউজপোল ব্যুরো: শুরু হতে চলেছে চার ধাম যাত্রা (Char Dham Jatra)। তার আগে বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে অহিন্দুদের জন্য বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। তবে কি কেদারনাথে আর ঢুকতে পারবেন না সারা আলি খান (Sara Ali Khan)?

সময় পেলেই কেদারনাথ (Kedarnath) বেড়াতে চলে যান সারা আলি খান। মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়ান। ভিন্‌ধর্মের হয়েও কী ভাবে মন্দিরে পুজো দেন অভিনেত্রী, এই ধরনের প্রশ্ন তাঁর দিকেও একাধিক বার তোলা হয়েছে। এই প্রশ্নের উত্তরও যুক্তি সহকারে দিয়েছেন সারা। সারার ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর একমাত্র হিন্দু ছিলেন। যদিও তিনি পতৌদি মনসুর আলি খানকে বিয়ে করে মুসলিমে ধর্মান্তরিত হয়ে যান। তাহলে কি পৌতদি রাজ পরিবারে হিন্দু দেবদেবীও পূজিত হন?

Sara Ali Khan asked to file affidavit for Kedarnath, Badrinath visit -  India Today

এরই মধ্যে কেদারনাথ মন্দিরে প্রবেশ নিয়ে জারি হয়েছে নতুন নিষেধাজ্ঞা। চলতি বছর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে কেদারনাথ মন্দির কমিটি। অহিন্দুরা মন্দিরে প্রবেশ করতে পারবে না। তবে সারার ক্ষেত্রে কি ভাঙা হবে নিয়ম?

খুব শীঘ্রই শুরু হতে চলেছে চার ধাম যাত্রা। কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছিলেন, যাঁরা হিন্দু নন তাঁরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার অবশ্য পূর্ব অবস্থান থেকে সরে গিয়ে মন্দির কমিটির সভাপতি বলেন, ‘‘সনাতনী ধর্মাবলম্বী ছাড়া অন্যেরা মন্দিরে প্রবেশ করতে গেলে দিতে হবে বিশ্বাসের শংসাপাত্র। সারা আলি খান যদি মন্দির প্রবেশ করতে চান তা হলে তাঁকেও নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে। কেবলমাত্র তখনই তাঁকে মন্দিরে ঢোকার অনুমতি দেব আমরা।’’

Sara Ali Khan Reacts To Hate For Visiting Kedarnath As A Muslim: 'Growing  Up, I Was Taught...' | Movies News - News18

এদিকে সারার মা অমৃতা শিখ পরিবারের মেয়ে। অন্য দিকে, সইফ আলি খান ইসলাম ধর্মাবলম্বী।

বাবা-মায়ের ভিন্‌ধর্ম নিয়ে সারার বক্তব্য, “আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। ভেদাভেদের মতো বিষয়গুলি যাদের দ্বারা চালিত হয়, তাদের আমি মানি না। এদের আমি গুরুত্বই দিই না।”

সারার প্রথম ছবি ছিল ‘কেদারনাথ’। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। তার পর থেকে প্রায় প্রতি বছরই কেদারনাথে বেড়াতে যান সারা। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি একান্ত ব্যক্তিগত ভাবে কেদারনাথে যাই। আমার কেদারনাথ যাওয়া অন্যদের ভাল লাগবে না কি খারাপ লাগবে, তাতে কিছু বলারই নেই। এটা অন্যদের ভাবারই বিষয় নয়। আমি ওখানে গিয়ে শান্তি খুঁজে পাই।”

সারার এমন ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাঁর ভক্তের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।